মুমিনের জীবনের সবকিছুর নিয়ন্তা মহান আল্লাহই। তাই তাঁর কাছেই বিশ্বাসীদের আশ্রয় চাইতে হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে আমরা মূলত নিজেদের অক্ষমতা এবং মহান আল্লাহর সর্বময় ক্ষমতার স্বীকৃতি দিই। এতে তিনি ভীষণ খুশি হন এবং বান্দার আরজি পূর্ণ করেন। আর রমজানে তিনি বান্দার প্রতি সবচেয়ে বেশি দয়ার্দ্র থাকেন। তাই রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে তাঁর দরবারে কায়মনোবাক্যে দোয়া করা বড় ইবাদত।
পবিত্র কোরআনে মহান আল্লাহ নিজেই বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো। আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০) এ থেকে বোঝা যায়, বান্দার দোয়া কখনো বৃথা যায় না। কখনো কখনো মনে হয়, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না। কিন্তু যখন আমরা জানব, আমাদের প্রতিটি দোয়ার বিনিময়ে আল্লাহ কী কী রেখেছেন, তখন আর কোনো হতাশা কাজ করবে না। নবী (সা.) বলেন, ‘কোনো মুসলমান যখনই কোনো দোয়া করে, যেখানে গুনাহ-সংক্রান্ত আবদার কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা নেই—আল্লাহ তাআলা সেই দোয়ার বিনিময়ে তিনটি বিষয় থেকে যেকোনো একটি বিষয় অবশ্যই দান করেন। এক. তার কাঙ্ক্ষিত আবেদন তাড়াতাড়ি পূর্ণ করেন। দুই. তার সওয়াব আখিরাতের জন্য সংরক্ষণ করেন। তিন. দুনিয়াতে অনুরূপ কোনো অনিষ্ট থেকে রক্ষা করেন।’ (মুসনাদে আহমদ)
দোয়া কবুলের সবচেয়ে শ্রেষ্ঠ কয়েকটি মুহূর্ত রয়েছে। তাঁর মধ্যে রমজান অন্যতম। জুমার দিন সূর্য ডোবার আগমুহূর্তেও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের সময়ও তিনি বান্দাকে নিরাশ করেন না। এ ছাড়া সিজদারত অবস্থায়, আজানের সময়ে, আজান-একামতের মধ্যবর্তী সময়ে, সকাল-সন্ধ্যায়, ইফতারের মুহূর্তও দোয়া কবুলের সেরা সময়।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, জ্যোতির্বিজ্ঞানের গণনা সাপেক্ষে আগামী ২৭ মে ২০২৬ বুধবার দেশটিতে ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।
১০ ঘণ্টা আগে
পবিত্র হজ ২০২৬-এর প্রস্তুতিকে সামনে রেখে ওমরাহ পালনের নিয়মে সাময়িক পরিবর্তন এনেছে সৌদি আরব কর্তৃপক্ষ। আগামী ১৮ থেকে ৩০ এপ্রিল (১ থেকে ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি) পর্যন্ত মসজিদুল হারামে ওমরাহ পালনের সুযোগ পাবেন কেবল সৌদি আরবের নাগরিকেরা।
১০ ঘণ্টা আগে
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর এবং লা ইলাহা ইল্লাল্লাহ—তাসবিহগুলোর ফজিলত অপরিসীম। নবীজি (সা.) বলেছেন, ‘সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার পাঠ করা যা কিছুর ওপর সূর্য উদিত হয়েছে, সবকিছু থেকে আমার নিকট অধিক প্রিয়।’ (সহিহ মুসলিম: ২৬৯৫)।
১৬ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২১ ঘণ্টা আগে