সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর এবং লা ইলাহা ইল্লাল্লাহ—তাসবিহগুলোর ফজিলত অপরিসীম। নবীজি (সা.) বলেছেন, ‘সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার পাঠ করা যা কিছুর ওপর সূর্য উদিত হয়েছে, সবকিছু থেকে আমার নিকট অধিক প্রিয়।’ (সহিহ মুসলিম: ২৬৯৫)। তবে এই তাসবিহগুলো পাঠ করার একটি সুনির্দিষ্ট ও সুন্নত পদ্ধতি রয়েছে।
নবীজি (সা.)-এর সুন্নাহ হলো আঙুলে গুনে তাসবিহ পাঠ করা। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে আঙুলে গুনে গুনে তাসবিহ পাঠ করতে দেখেছি।’ অন্য একটি বর্ণনায় বিশেষভাবে উল্লেখ আছে যে তিনি ডান হাতের আঙুল ব্যবহার করতেন। (সুনানে আবু দাউদ: ১৫০২)।
আঙুলে গুনে তাসবিহ পাঠ করার পেছনে একটি বিশেষ তাৎপর্য রয়েছে। হজরত ইয়ুসাইরাহ (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন যেন তাঁরা তাকবির, তাকদিস ও তাহলিলগুলো আঙুলে গুনে রাখেন। কারণ, কিয়ামতের দিন এই আঙুলগুলোকে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে এবং আঙুলগুলো সেদিন জবান খুলে কথা বলবে। (মুসনাদে আহমদ: ২৫৮৪১)।
তাসবিহ দানা ব্যবহার কি জায়েজ?
অনেকে জানতে চান তাসবিহ দানা বা পাথরকুচি দিয়ে জিকির করা যাবে কি না। হাদিস শরিফ থেকে জানা যায়, এটি জায়েজ। একদিন নবীজি (সা.) এক নারীর গৃহে গিয়ে দেখলেন, তিনি পাথরকুচি বা খেজুরের বিচি দিয়ে তাসবিহ জপছেন। নবীজি (সা.) তাঁকে নিষেধ করেননি, বরং এর চেয়ে আরও ফজিলতপূর্ণ একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন। (জামে তিরমিজি)।
সাহাবি সাআদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-ও খেজুরের বিচি ও পাথরকুচি দিয়ে তাসবিহ জপতেন বলে প্রমাণ পাওয়া যায়। আল্লামা ইবনে তাইমিয়া (রহ.)-এর মতে, আঙুলে গণনা করা সুন্নত, তবে প্রয়োজনে খেজুরের বিচি বা তাসবিহ দানা ব্যবহার করাও ভালো এবং এটি বিদআত নয়।

পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।
২০ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি মোবারক সময় রয়েছে, যখন আল্লাহ তাআলা বান্দার যেকোনো বৈধ দোয়া নিশ্চিতভাবে কবুল করেন। হাদিস শরিফে এই বিশেষ সময়টির ব্যাপারে অত্যন্ত...
২ দিন আগে
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক আইন ও সমাজকল্যাণ সম্পাদক, আলেম লেখক, সংগঠক মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল এবং তাঁর রচিত নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ দিন আগে