রাত কিছুটা গভীর। মদিনার বাতাস শান্ত। সাহাবি উসামা ইবনে জায়েদ (রা.) একটি জরুরি প্রয়োজনে রাসুল (সা.)-এর বাড়ির দিকে ছুটে চললেন। দরজায় দাঁড়িয়ে ডাকতেই ভেতর থেকে প্রিয় নবী (সা.) পিঠে কিছু একটা জড়িয়ে বেরিয়ে এলেন।
উসামা (রা.) তাঁর প্রয়োজনটি জানালেন। নবীজি ধৈর্য ধরে শুনলেন, সমাধান দিলেন। কাজ শেষে যখন উসামা ফিরতে যাচ্ছিলেন, তাঁর চোখ গেল নবীজির পিঠে জড়ানো আবছা জিনিসটার দিকে। কৌতূহল চাপতে না পেরে তিনি জিজ্ঞেস করলেন, ‘ইয়া রাসুলাল্লাহ, আপনার পিঠে ওটা কী?’
এক মায়াবী হাসি হেসে রাসুল (সা.) তাঁর গায়ে জড়ানো কাপড়টি সরালেন। উসামা দেখলেন, দুটি শিশুর নিষ্পাপ মুখ। যেন একই সঙ্গে দুটি পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে! তাঁর বুকের স্পন্দন থেমে গেল। এ যে হাসান আর হুসাইন, নবীজির কলিজার টুকরা! নবীজি তাঁদের এমনভাবে জড়িয়ে ধরে আছেন, যেন এই পৃথিবীর সব ভালোবাসা এক হয়ে গেছে তাঁর বুকে।
নবীজি (সা.) আলতো করে তাঁদের একজনের মাথায় হাত বুলিয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, ‘হে আল্লাহ, আমি এদের দুজনকে ভালোবাসি। তুমিও তাঁদের ভালোবাসো। আর যে ব্যক্তি তাঁদের ভালোবাসবে, তুমি তাকেও ভালোবাসো।’
উসামা সেই রাতে ফিরেছিলেন। আর মনে মনে বলছিলেন, ‘পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় হলো ভালোবাসা।’ আর সেই ভালোবাসা পেয়ে ধন্য হাসান ও হুসাইন।
তথ্যসূত্র: জামে তিরমিজি: ৩৭৬৯

রমজান মাসের অন্যতম প্রধান ইবাদত হলো তারাবির নামাজ। এশার নামাজের পর এবং বিতর নামাজের আগে এই নামাজ আদায় করা হয়। দীর্ঘ ১১ মাস পর মাহে রমজানে মুমিন মুসলমানরা অত্যন্ত প্রশান্তির সঙ্গে এই নামাজে শরিক হন।
৩২ মিনিট আগে
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-আন্দোলন ও ইসলামি শিক্ষা প্রসারের ইতিহাসে শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি (রহ.) একটি অবিস্মরণীয় নাম। তিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের ইতিহাসের প্রথম ছাত্র এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে
তাকওয়া অর্থ আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহর ভয়ে সমস্ত পাপাচার থেকে বিরত থাকা এবং নেক আমলের পাবন্দি করা। যারা তাকওয়ার পথ অবলম্বন করে, তাদের মুত্তাকি বলা হয়। রমজানের রোজা ফরজ হওয়ার মূল উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন।
১ দিন আগে