‘দুহা’ শব্দের অর্থ হলো ‘পূর্বাহ্ণ’ বা ‘সকালের আলো’। যখন দীর্ঘ সময় ওহি নাজিল বন্ধ ছিল এবং নবীজি (সা.) দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, তখন আল্লাহ তাআলা এই সুরা নাজিল করে তাঁকে আশ্বস্ত করেন।

সুরা দুহা (الضحى) পবিত্র কোরআনের ৯৩তম সুরা। মক্কায় অবতীর্ণ সুরাটির আয়াতসংখ্যা ১১ ও রুকু একটি। এই সুরার প্রথম শব্দ ‘দুহা’ থেকেই এর নামকরণ করা হয়েছে।
সুরা দুহা আরবি, বাংলা উচ্চারণ ও অনুবাদ
নিচে সুরা দুহার আরবি আয়াত, বাংলা উচ্চারণ ও অর্থ দেওয়া হলো:
| আরবি | বাংলা উচ্চারণ | অর্থ |
|---|---|---|
| وَالضُّحَىٰ | ওয়াদদুহা | ১. শপথ পূর্বাহ্ণের। |
| وَاللَّيْلِ إِذَا سَجَىٰ | ওয়াল্লাইলি ইজা-সাজা | ২. শপথ রাতের—যখন তা গভীর হয়। |
| مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ | মা-ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা কালা | ৩. আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপও হননি। |
| وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰ | ওয়ালাল আ-খিরাতু খাইরুল্লাকা মিনাল উলা | ৪. পরকাল আপনার জন্য ইহকাল অপেক্ষা শ্রেয়। |
| وَلَسَوْفَ يُعْطِيكَ رَبּُكَ فَتَرْضَىٰ | ওয়া লাসাউফা ইয়ুতিকা রাব্বুকা ফাতারদা | ৫. আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। |
| أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ | আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআ-ওয়া | ৬. তিনি কি আপনাকে এতিমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। |
| وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ | ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা | ৭. তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন। |
| وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ | ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা | ৮. তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন। |
| فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ | ফাআম্মাল ইয়াতিমা ফালা-তাকহার | ৯. সুতরাং, আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। |
| وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ | ওয়া আম্মাস সা-ইলা ফালা তানহার | ১০. এবং ভিক্ষুককে ধমক দেবেন না। |
| وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ | ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিছ | ১১. আর আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন। |
রাসুলুল্লাহ (সা.)-এর ওপর ওহি আসা কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেলে কাফেররা উপহাস করতে শুরু করে যে, ‘মুহাম্মদের রব তাঁকে ত্যাগ করেছেন।’ এতে নবীজি (সা.) অত্যন্ত ব্যথিত ও দুশ্চিন্তাগ্রস্ত হন। তখন আল্লাহ তাআলা এই সুরা নাজিল করে জানান যে, তিনি তাঁর নবীকে ছেড়ে যাননি, বরং পরকালে তাঁর জন্য আরও বড় পুরস্কার অপেক্ষা করছে।

নামাজ হলো মহান আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন এবং তাঁর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম। নামাজের প্রতিটি রুকন বা অঙ্গভঙ্গি অত্যন্ত অর্থবহ। সাধারণত আমরা সেজদাহ এবং রুকুর তাসবিহ নিয়ে খুব সচেতন থাকি, কিন্তু দুই সেজদার মধ্যবর্তী সময়ের আমলটি অনেক সময় অবহেলায় অতিবাহিত করি।
৪ ঘণ্টা আগে
মাথাব্যথা একটি অতি সাধারণ কিন্তু যন্ত্রণাদায়ক সমস্যা। মাইগ্রেন, দুশ্চিন্তা, পর্যাপ্ত ঘুমের অভাব কিংবা অন্য কোনো শারীরিক কারণে মাথাব্যথা হতে পারে। অনেক সময় মাথাব্যথার তীব্রতা এত বেশি হয় যে মানুষ স্বাভাবিক কাজকর্ম করার শক্তি হারিয়ে ফেলে। হাতের কাছে সব সময় ওষুধ থাকে না, আবার সব ব্যথা ওষুধে যায়ও না।
৭ ঘণ্টা আগে
সামাজিক শান্তির পথে অন্যতম বড় বাধা হলো একে অপরের প্রতি অহেতুক সন্দেহ বা কুধারণা পোষণ করা। পবিত্র কোরআনে এসেছে, ‘হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। কারণ কোনো কোনো অনুমান পাপ।’ (সুরা হুজুরাত: ১২)। অহেতুক সন্দেহ ও সংশয় থেকে অন্তরকে পবিত্র রাখতে আমাদের করণীয়গুলো নিচে আলোচনা করা হলো:
১১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৭ ঘণ্টা আগে