ইসলামে ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা ছাড়া নামাজ, কোরআন তিলাওয়াত এবং নির্দিষ্ট কিছু ইবাদত মহান আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ (সুরা বাকারা: ২২২)
অনেক সময় আমরা সংকোচে কী কী কারণে গোসল ফরজ হয়, তা কারও কাছে জিজ্ঞেস করতে পারি না। কিন্তু একজন মুমিন হিসেবে বিষয়গুলো আমাদের জানা থাকা আবশ্যক। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, ‘আর যদি তোমরা অপবিত্র হও, তবে সারা দেহ পবিত্র করে নাও।’ (সুরা মায়েদা: ৬)
একজন মুসলিমের ওপর মূলত নিচের কারণগুলোতে গোসল করা বাধ্যতামূলক বা ফরজ হয়ে যায়:
১. সহবাস: স্বামী-স্ত্রীর মিলনে বীর্যপাত হোক বা না হোক, উভয়ের ওপর গোসল ফরজ। (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)।
২. স্বপ্নদোষ: ঘুমের ঘোরে উত্তেজনা অনুভব হোক বা না হোক, যদি পোশাকে নাপাকির চিহ্ন পাওয়া যায়।
৩. বীর্যপাত: জাগ্রত অবস্থায় উত্তেজনার সঙ্গে বীর্য বের হলে।
৪. মাসিক (হায়েজ): নারীদের মাসিক ঋতুস্রাব পুরোপুরি বন্ধ হওয়ার পর।
৫. নিফাস: সন্তান প্রসবের পর রক্তস্রাব বন্ধ হলে।
৬. ইসলাম গ্রহণ: কোনো অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করলে গোসল করা বাধ্যতামূলক।
৭. মৃত্যু: কোনো মুসলিম মৃত্যুবরণ করলে তাকে গোসল দেওয়া জীবিতদের ওপর ফরজ।
পবিত্রতা কেবল বাহ্যিক পরিচ্ছন্নতা নয়, এটি মহান আল্লাহর নৈকট্য লাভের চাবিকাঠি। ওপরে বর্ণিত কোনো কারণে গোসল ফরজ হলে অলসতা না করে দ্রুত পবিত্র হওয়া উত্তম। আরেকটি বিষয় মনে রাখতে হবে, সঠিক নিয়মে ফরজ গোসল সম্পন্ন করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক।

ইতিহাসের পাতায় ‘ফেরাউন’ কোনো সাধারণ নাম নয়, বরং এটি চরম জুলুম, অহংকার ও খোদাদ্রোহিতার এক নিকৃষ্টতম প্রতীক। নিজেকে ‘সর্বোচ্চ প্রভু’ দাবি করা এই দুনিয়াবি খোদার পতন হয়েছিল অত্যন্ত শোচনীয়ভাবে। লোহিতসাগরের উত্তাল ঢেউয়ে তাঁর সলিলসমাধি আজও বিশ্ববাসীর জন্য এক জাগ্রত সতর্কবার্তা।
২ ঘণ্টা আগে
পবিত্র কোরআনের ৩০তম পারায় অবস্থিত ৮৯ নম্বর সুরা হলো ‘সুরা ফাজর’ (سورة الفجر)। মক্কা নগরীতে অবতীর্ণ ৩০টি আয়াত, ১৩৯টি শব্দ ও ৫৭৩টি বর্ণসমৃদ্ধ এই সুরা নাজিল হওয়ার আদি ধারাক্রম অনুযায়ী দশম সুরা। মক্কায় নাজিল হওয়া অন্য অনেক সুরার মতো এটিও অত্যন্ত সুরময় ও ছন্দসমৃদ্ধ।
৪ ঘণ্টা আগে
কোরবানিদাতা কোরবানির পশু থেকে যে মাংস পান, সাধারণত তা থেকে কিছু অংশ গরিব-মিসকিন, আত্মীয়স্বজনকে দিয়ে দেন, কিছু অংশ নিজেরা খান আর কিছু অংশ সংরক্ষণ করে রাখেন। কেউ কেউ আবার কোরবানির কোনো মাংস সংরক্ষণ করে রাখেন না; সবটুকু দান করে দেন বা খেয়ে ফেলেন।
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৯ ঘণ্টা আগে