
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জরুরি স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার জন্য দেশের সব স্থানে বিশেষ প্রস্তুতির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আওতায় ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে নির্দিষ্টসংখ্যক স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে মেডিকেল টিম গঠন, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা এবং জরুরি বিভাগে অতিরিক্ত জনবল নিয়োগ নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সব মেডিকেল কলেজ হাসপাতাল বা বিশেষায়িত হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত জরুরি নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের সময়ের জন্য প্রতিটি সিটি করপোরেশনে ছয়টি, বিভাগীয় পর্যায়ে চারটি, জেলা পর্যায়ে তিনটি, উপজেলা পর্যায়ে দুটি ও ইউনিয়ন পর্যায়ে একটি মেডিকেল টিম গঠন করতে হবে। প্রতিষ্ঠানপ্রধান বা স্বাস্থ্য প্রশাসক জনবলের প্রাপ্যতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে মেডিকেল টিমের সদস্য নির্ধারণ করবেন। এ উপলক্ষে জরুরি বিভাগে প্রয়োজনে অতিরিক্ত জনবল নিয়োগ করতে হবে। এ সময় হাসপাতালের সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানকে কর্মস্থলে উপস্থিত থাকার কথা উল্লেখ করে নির্দেশনায় আরও বলা হয়েছে, তিনি ছুটিতে থাকলে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেবেন এবং নাম, পদবি, মোবাইল ফোন নম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করবেন।
এ ছাড়া সব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক নির্বাচনের সময়ে চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করে জরুরি বিভাগ চালু রাখবে। নির্দেশনার আওতায় কোনো রোগী রেফার করলে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে যথাযথ কাউন্সেলিং করে রেফার করতে হবে এবং অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে।

রাজধানী ঢাকার পথচলতি মানুষের ভয়ের কারণ হয়ে উঠেছে ছিনতাই। নগরের ছিনতাইপ্রবণ বিভিন্ন এলাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কেও ছিনতাই হচ্ছে। জাতীয় সংসদ ভবনসংলগ্ন সড়কে গত শনিবার প্রধান শিক্ষক রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনা ছিনতাইকারীদের বেপরোয়াভাবকেই সামনে এনেছে।
২৭ মিনিট আগে
সরকারি দরপত্রে সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা সংশোধনের একটি খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়াটি শিগগির সংসদে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
৪ ঘণ্টা আগে
এখন ভাদ্র মাস। এ মাসে তাল পাকে। সেটা এমনি এমনি পাকে না, গরমের তীব্রতার কারণেই পাকে। সেই তাল পাকা গরমে দেশে বেড়েছে লোডশেডিং। ফলে, দিনে-রাতে গরমে হাঁসফাঁস অবস্থা। সে সঙ্গে সন্ধ্যা নামার পর লোডশেডিংয়ের কবলে পড়ে অন্ধকার নেমে আসছে দেশের অনেক এলাকায়।
৫ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশের বাইরে অবস্থান করবেন। পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির...
৫ ঘণ্টা আগে