কানাডার সারেতে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত শুক্রবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবরাজ গয়াল (২৮) ভারতের পাঞ্জাবের রাজ্যের লুধিয়ানার বাসিন্দা। আজ সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন চারজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, যুবরাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে তারা এখনো যুবরাজ গয়ালের হত্যার কারণ খুঁজে পায়নি।
এনডিটিভির প্রতিবেদন বলা হয়েছে, যুবরাজ দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব কমার্স (স্নাতক-সম্মান) শেষ করে ২০১৯ সালে স্টুডেন্ট ভিসায় কানাডায় পাড়ি জমান। সম্প্রতি তিনি কানাডার স্থায়ী নাগরিকত্ব পান। যুবরাজ কানাডার একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।
এক বিবৃতিতে, কানাডা পুলিশের তদন্ত দলের সদস্য সার্জেন্ট টিমোথি পিয়ারোটি বলেছেন, ‘আমাদের এখনো অনেক কাজ করা বাকি। অনুসন্ধান চলমান এবং যুবরাজ গয়াল কেন এই হত্যাকাণ্ডের শিকার হলেন তার কারণ খুঁজতে অনুসন্ধানকারীরা মরিয়া।’
উল্লেখ্য, চলতি বছরে এপ্রিল মাসে কানাডার ভ্যানকুভারেও এক ভারতীয় যুবককে গুলি করে হত্যা করা হয়। কানাডার পাশাপাশি গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে একাধিক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে।
আরও খবর পড়ুন:
- কে হরদীপ সিং, কানাডায় তাঁর হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দার নাম কেন
- কানাডায় নিজ্জার হত্যাকাণ্ড: আবেদনের কদিনের মধ্যেই ভিসা পান সন্দেহভাজন
- কানাডায় হরদীপ সিং হত্যা: ভারত-যুক্তরাষ্ট্র কে কার পরীক্ষা নিচ্ছে
- কানাডায় খালিস্তান আন্দোলনে জড়িত আরেক শিখ নেতা খুন
- ভারত এখন সন্ত্রাসী রাষ্ট্র: হরদীপ ইস্যুতে বিলাওয়াল ভুট্টো
- শিখদের স্বাধীন রাষ্ট্রের দাবি কানাডা-ভারত সম্পর্কের কাল হলো যেভাবে
- ভারতীয় অভিনেত্রী মালবিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার


শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডে কানাডায় ৩ ভারতীয় গ্রেপ্তার







