
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
গত রোববার রাতে মালাগা থেকে মাদ্রিদগামী ‘ইরিও’ কোম্পানির একটি হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে উভয় ট্রেনই লাইনচ্যুত হয়। এটি ২০১৩ সালের পর স্পেনের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ওই বছর সান্তিয়াগো দে কমপোস্তেলার কাছে এক দুর্ঘটনায় ৮০ জন নিহত হয়।
গত সোমবার দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সাংবাদিকদের বলেন, ‘আজ পুরো স্পেনের জন্য এক শোকের দিন। আমরা এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করব এবং স্বচ্ছতার সঙ্গে তা দেশবাসীর সামনে তুলে ধরব।’
আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারপ্রধান হুয়ান ম্যানুয়েল মোরেনো জানান, নিহতের সংখ্যা ৩৯ থেকে বেড়ে ৪০ হয়েছে। তবে উদ্ধারকাজ চলায় প্রকৃত মৃতের সংখ্যা নিশ্চিত হতে আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।
দুর্ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি এনে ক্ষতিগ্রস্ত বগি সরানোর কাজ চলছে। এতে উদ্ধারকর্মীরা ভেতরে প্রবেশ করে তল্লাশি চালাতে পারছেন। আহত হয়েছে ১২০ জনের বেশি। তাদের মধ্যে ৪১ জন কর্দোবার হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ যাত্রীদের খুঁজে পেতে স্বজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করছেন।
গার্দিয়া সিভিল পুলিশের আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, দুই ট্রেন দূরে ছিটকে পড়েছে। উদ্ধারকর্মীরা চারপাশে কাজ করছেন।
কর্মকর্তারা জানান, দুর্ঘটনাটি বাঁক নয়, সোজা লাইনে ঘটেছে এবং ট্রেন দুটি নির্ধারিত গতিসীমার মধ্যেই ছিল। স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তের মতে, লাইনচ্যুত হওয়া প্রথম ট্রেনটি ছিল প্রায় নতুন। এ ছাড়া যে অংশে দুর্ঘটনা ঘটেছে, সেই ট্র্যাকও সম্প্রতি সংস্কার করা হয়েছিল। ফলে এই দুর্ঘটনাকে তিনি ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন।
ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ইরিয়ো’ জানায়, তাদের ট্রেনটি ২০২২ সালে তৈরি এবং দুর্ঘটনার মাত্র তিন দিন আগেও তা পরীক্ষা করা হয়েছিল। অজানা কারণে এটি পাশের লাইনে চলে যায়। ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিল। অন্যদিকে হুয়েলভাগামী রেনফে কোম্পানির দ্বিতীয় ট্রেনটিতে যাত্রী ছিল ১৮৪ জন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ালেও ইয়েমেনের হুন্ডি বিদ্রোহীদের অস্বাভাবিক নীরবতা মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই গোষ্ঠী এত দিন লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেললেও, বর্তমান...
১৪ মিনিট আগে
‘গোল্ডেন ডোম’ প্রকল্পের লক্ষ্য হলো বিদ্যমান ভূমিভিত্তিক প্রতিরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করা। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ইন্টারসেপ্টর মিসাইল, সেন্সর ও কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সিস্টেম। তবে এর বিশেষত্ব হলো মহাকাশভিত্তিক অংশ, যা কক্ষপথ থেকে শত্রুপক্ষের হামলা শনাক্ত, ট্র্যাকিং ও প্রতিরোধ করতে সক্ষম...
২২ মিনিট আগে
ইরানের ইসফাহান অঞ্চলে একটি নতুন ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)। বুধবার (১৮ মার্চ) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’-এর বরাতে এই খবর জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার মার্কিন ডলার জামানত বা বন্ড জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আজ বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে