ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে আজ রোববার। প্রযুক্তি ও সামরিক দিক থেকে এগিয়ে থাকা এমন দেশের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার কি করে এমন দুর্ঘটনার কবলে পতিত হয়—তা নিয়ে প্রশ্ন উঠছে।
এ বিষয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেস জানিয়েছেন, ইরানের এভিয়েশন ইন্ডাস্ট্রি পরিচালনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই হিমশিম খাচ্ছিল। এর অন্যতম কারণ দেশটি বিমানের পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পায় না। ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের বিরুদ্ধে কোনো না কোনোভাবে নিষেধাজ্ঞা রয়েছে।
১৯৭৯ সাল থেকে প্রায় ২ হাজার ইরানি বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। বিপ্লবের পর থেকে এ পর্যন্ত ৪৪ বছরে ইরান এয়ারলাইন্সের দুর্ঘটনার ফলে ১ হাজার ৭৫৫ জন হতাহত হয়েছেন।
এ থেকে প্রতীয়মান যে, ইরানে বিমান চলাচল নিরাপদ নয়। এর কারণ তাঁরা যন্ত্রাংশ, বিমান এবং সরঞ্জাম পায় না যা অন্য দেশগুলো সহজেই কিনতে পারে। কিন্তু ইরান তা পারে না, তাঁদের অনুমতি নেই।
এদিকে একজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ রোববার ভারী কুয়াশার মধ্যে পাহাড়ি অঞ্চল অতিক্রম করার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। উদ্ধারকারীদের ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে।
ওই কর্মকর্তা বলেন, ইরানের উত্তর–পশ্চিমাঞ্চলে আজারবাইজানের সীমান্তে বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়া। দুর্ঘটনার পর প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

সিরিয়ার সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর ছোট ভাই মাহের আল-আসাদকেও একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন ঘিরে নানা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতের ফ্যাশন। সম্প্রতি পার্লামেন্ট চত্বর থেকে বের হওয়ার সময় তাঁর পরনে ছিল হালকা নীল রঙের অ্যারি সিল্ক শাড়ি।
৩ ঘণ্টা আগে
গত সপ্তাহে থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের একটি স্কুলে বন্দুক হামলায় নিহত ১২ বছর বয়সী নাফাত চাইমারের শেষকৃত্যে শোকের আবহে আরও এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। নিহত শিশুটির বাবা-মায়ের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছেন হামলাকারী ১৪ বছর বয়সী কিশোরের বাবা নিথি ইমরুয়াং।
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ডের কিছু ইহুদি স্কুলের প্রধান শিক্ষককে শিক্ষার চেয়ে নিরাপত্তা-সংক্রান্ত বিষয়েই বেশি সময় ব্যয় করতে হচ্ছে। ইহুদি-বিরোধী বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম নিয়ে ব্রিটিশ সরকারের কমিশন করা একটি স্বাধীন পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে।
৪ ঘণ্টা আগে