
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। একজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ রোববার ভারী কুয়াশার মধ্যে পাহাড়ি অঞ্চল অতিক্রম করার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। উদ্ধারকারীদের ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে।
ওই কর্মকর্তা বলেন, ইরানের উত্তর–পশ্চিমাঞ্চলে আজারবাইজানের সীমান্তে বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়া। দুর্ঘটনার পর প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো আশাবাদী। কিন্তু দুর্ঘটনাস্থল থেকে যে তথ্য আসছে তা খুবই উদ্বেগজনক।’
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দুর্ঘটনার কারণ বৈরী আবহাওয়া। এ কারণে উদ্ধার অভিযানও জটিল হয়ে উঠেছে। ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ সেনাবাহিনীর সমস্ত সরঞ্জাম ও সক্ষমতা এবং অভিজাত রেভল্যুশনারি গার্ডকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
একজন স্থানীয় সাংবাদিক রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ‘অন্ধকার হয়ে এসেছে এবং বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু অনুসন্ধান চলছে। উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে...তবে, বৃষ্টির কারণে কাদা তৈরি হয়েছে, অনুসন্ধান চালানো কঠিন হয়ে পড়েছে।’
রাষ্ট্রীয় টিভি এর আগে সারা দেশে রাইসির জন্য অনুষ্ঠিত প্রার্থনা দেখানোর জন্য সমস্ত নিয়মিত প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিল। পর্দার এক কোণে ঘন কুয়াশার মধ্যে পাহাড়ি এলাকায় হেঁটে চলা উদ্ধারকারী দলের লাইভ কভারেজ দিয়েছে।
স্থানীয় সময় আজ রোববার সন্ধ্যার পরে উদ্ধারকারী দলগুলো দুর্ঘটনার সম্ভাব্য স্থানে পৌঁছে গেছে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন—

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৫০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে...
১১ ঘণ্টা আগে
চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে একটি ছোট স্পোর্টস বিমান আঘাত হেনেছে। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেলের এই দুর্ঘটনায় পুরো বাণিজ্যিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহুতল ভবনটি থেকে দ্রুত মানুষদের সরিয়ে নেওয়া হয়...
১৪ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা একলাফে দ্বিগুণের বেশি বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সরকারিভাবে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহত ৪ হাজার ৩০০ বলে জানানো হয়েছিল...
১৫ ঘণ্টা আগে
নগদ অর্থ গণনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা আড়াল করে দানবাক্সের টাকা চুরি করতেন। পরে সেই অর্থ মন্দিরের টয়লেটে লুকিয়ে সুযোগ বুঝে বাইরে পাচার করা হতো...
১৫ ঘণ্টা আগে