
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে গত বছর রুশ সেনাদের চীনের গোপন সামরিক প্রশিক্ষণের তথ্য সামনে এসেছে। রয়টার্সের দেখা নথি অনুযায়ী, অনুমোদন দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং এতে জড়িত ছিলেন দুই দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। বিষয়টি নিয়ে উদ্বেগে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা গাড়ির ওপর শুল্ক বড় পরিসরে কমাতে যাচ্ছে ভারত। চলমান মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) অংশ হিসেবে ইইউভুক্ত দেশগুলোর গাড়ির ওপর সর্বোচ্চ ১১০ শতাংশ শুল্ক কমিয়ে তা ৪০ শতাংশে নামানোর বিষয়ে সম্মত হয়েছে ভারত সরকার। সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ আর ১৯ জনের প্রাণহানির পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নিল নেপাল সরকার। আজ মঙ্গলবার স্থানী সময় সকালে এ তথ্য জানান নেপালের মন্ত্রিসভার মুখপাত্র এবং যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রী পৃথিবী শুব্বা গুরুং।