সৌদি আরবের পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর রাস তানুরায় দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি জায়ান্ট ‘সৌদি আরামকো’র একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ রোববার স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে হেলিকপ্টারে থাকা ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন।
নিহতদের সবাই সৌদি আরবের নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আজ রোববার সকাল ৬টার দিকে পারস্য উপসাগরীয় উপকূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল ও শিল্প হাব রাস তানুরায় আরামকোর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু হেলিকপ্টারে থাকা ১৪ আরোহীর কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
এই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। তবে কী কারণে বা কী ধরনের যান্ত্রিক ত্রুটির জেরে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাস তানুরা শহরটি সৌদি আরবের পূর্বপ্রদেশে অবস্থিত। এটি বিশ্ব জ্বালানি বাজারের অন্যতম প্রধান একটি কেন্দ্র। এখানে সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগার এবং একটি বিশাল সামুদ্রিক টার্মিনাল রয়েছে, যেখান থেকে বিশ্ব বাজারে অপরিশোধিত তেল রপ্তানি করা হয়।
দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবারই এই টার্মিনাল থেকে পুনরায় তেল সরবরাহ ও লোডিংয়ের কার্যক্রম শুরু হয়েছিল। এমন একটি গুরুত্বপূর্ণ ও কড়া নিরাপত্তাবেষ্টিত শিল্পাঞ্চলে আরামকোর কর্মীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে এখন উত্তর কোরিয়ার ৮ হাজারের বেশি সেনা রয়েছে। আরও ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের বিষয়ে ‘নতুন তথ্যের’ বরাত দিয়ে জেলেনস্কি...
২ ঘণ্টা আগে
মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণাধীন এলাকায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার বাংলাদেশ-সংলগ্ন দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের উত্তরে একটি বাজারের কাছে এই হামলা চালানো হয়।
২ ঘণ্টা আগে
৭ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণ করেছিলেন এমন এক ব্যক্তি যাঁকে সে ‘আঙ্কেল’ বলে ডাকত। অভিযুক্তের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে সাজা হিসেবে ‘বৃদ্ধ’ হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানিয়েছিল শিশুটি। ধর্ষণের অভিযোগের সেই মামলার রায় হতে হতে পার হয়েছে তিন বছর।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানিদের বিরুদ্ধে অনলাইন বিদ্বেষ ব্যাপকভাবে বেড়েছে। এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এর পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপ ও বক্তব্য, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক জীবনে দক্ষিণ...
৩ ঘণ্টা আগে