
সৌদি আরবের নেতৃত্বে গঠিত একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে ১৩টি দেশ যোগদান করেছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মাধ্যমে জোটটির প্রাতিষ্ঠানিক ও কার্যক্রমগত আনুষ্ঠানিক সূচনা হলো।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জেদ্দায় ওয়েস্টার্ন ফ্লিট কমান্ডে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের তৃতীয় পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জোটটিকে সক্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আয়োজিত এই বৈঠকে ৩৯টি বন্ধুভাবাপন্ন ও মিত্র দেশের প্রতিনিধিরা অংশ নেন।
বিবৃতিতে বলা হয়, যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষরকারী দেশের সংখ্যা ১৫-তে পৌঁছেছে। অন্যদিকে ১৩টি দেশ নিজ নিজ দেশের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে, জোটের সনদে স্বাক্ষর করেছে এবং আনুষ্ঠানিকভাবে এতে যোগদানের ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপ প্রাতিষ্ঠানিক ও পরিচালনগত সক্রিয়তার ধাপে জোটটির প্রকৃত যাত্রাকে নির্দেশ করে। অন্য দেশগুলোও জোটে যোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চালিয়ে যাচ্ছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যৌথ সামরিক জোটটির প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে একজন সৌদি কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে এবং জোটটির প্রথম মেয়াদে পাকিস্তানের পক্ষ থেকে একজন ডেপুটি কমান্ডার দেওয়ার বিষয়টিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া জোটের সদর দপ্তরের কার্যালয় নির্ধারণ করা হয়েছে এবং এর অফিশিয়াল লোগো অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে জোটের কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় সাংগঠনিক, পরিকল্পনাগত ও রেফারেন্স-সংক্রান্ত নথিপত্র তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর

শিক্ষার মান নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নঁতের নেলসন ম্যান্ডেলা উচ্চবিদ্যালয়ে ২০ লাখ ইউরোর বেশি ক্ষতি হয়েছে। আগুনে স্কুলটির কাচের প্রবেশপথ এবং ভেতরের কয়েকটি অংশ পুড়ে গেছে। গত সপ্তাহে স্কুল অবরোধ ও বিক্ষোভ শুরু হওয়ার পর তা সারা দেশের শত শত স্কুলে ছড়
৯ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নীতিগুলো প্রচারের জন্য বহু মিলিয়ন ডলার ব্যয়ে ১৩টি প্রচারণাধর্মী বিজ্ঞাপন তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। এ দিকে বিপুল সরকারি অর্থ ব্যয়ে এসব বিজ্ঞাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দল থেকেই। তবে হোয়াইট হাউস এসব বিজ্ঞাপনকে...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সন্তানের আইনি অভিভাবকত্ব হারানোর কয়েক ঘণ্টার মধ্যে চার বছর বয়সী নিজ মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক নারী। পরে তিনি নিজেও আত্মঘাতী হন। ঘটনাটি ঘটেছে হিউস্টন শহরের একটি আবাসিক ভবনে।
২ ঘণ্টা আগে
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে একটি বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ পুনর্দখল করতেই রিয়াদ এ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।
৩ ঘণ্টা আগে