
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল আটকে দিয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ আদালত। শুক্রবার (১৪ আগস্ট) দেশটির সাংবিধানিক পরিষদ জানিয়েছে, প্রস্তাবিত আইনটি মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের ওপর অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ করতে পারে। এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর জন্যও বড় ধরনের ধাক্কা এসেছে।
রয়টার্স জানিয়েছে, বিলটি পাস হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের নতুন করে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকত না। ইতিমধ্যে খোলা অ্যাকাউন্টগুলোও সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে চার মাসের মধ্যে বন্ধ করতে হতো। একই সঙ্গে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য ফরাসি গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত ব্যবস্থা চালুর কথা ছিল।
তবে সাংবিধানিক পরিষদ বলেছে, বিলটিতে বয়সের প্রমাণ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সেই তথ্য কীভাবে, কোন শর্তে এবং কী সীমার মধ্যে সরবরাহ করা হবে, তা যথেষ্ট স্পষ্ট করা হয়নি। ফলে এটি ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরি করতে ব্যর্থ হয়েছে।
জুলাইয়ে ফরাসি পার্লামেন্ট বিলটি অনুমোদন করেছিল। ইউরোপে এটি ছিল কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে এমন নিষেধাজ্ঞার প্রথম বড় উদ্যোগ। এর আগে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রবেশ সীমিত করেছিল।
ফ্রান্সের উদ্যোগের পাশাপাশি চীন, সংযুক্ত আরব আমিরাত, তুরস্কসহ বিভিন্ন দেশ তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করার পদক্ষেপ নিয়েছে বা এমন পরিকল্পনা করছে। ইউরোপীয় ইউনিয়নও ক্ষতিকর সামাজিক যোগাযোগমাধ্যম ফিচার থেকে শিশুদের সুরক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো সাধারণ নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে। তাদের দাবি, বয়সসীমা ও শিশু সুরক্ষায় ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা রয়েছে।
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুকে আদালতের আপত্তিগুলো বিবেচনায় নিয়ে বিলটি নতুন করে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। এলিসি প্রাসাদ জানিয়েছে, ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সংস্কারটি কার্যকর করতে মাখোঁ দৃঢ়প্রতিজ্ঞ। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ অবশ্য মাখোঁর নেই।

ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার বিষয়টি নিশ্চিত করে শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, শনিবার সকালে নর্দার্ন ব্রিজে হামলায় সড়কের পৃষ্ঠ এবং ট্রলিবাসের ওপরের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেতুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
১২ মিনিট আগে
শিক্ষার মান নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নঁতের নেলসন ম্যান্ডেলা উচ্চবিদ্যালয়ে ২০ লাখ ইউরোর বেশি ক্ষতি হয়েছে। আগুনে স্কুলটির কাচের প্রবেশপথ এবং ভেতরের কয়েকটি অংশ পুড়ে গেছে। গত সপ্তাহে স্কুল অবরোধ ও বিক্ষোভ শুরু হওয়ার পর তা সারা দেশের শত শত স্কুলে ছড়
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নীতিগুলো প্রচারের জন্য বহু মিলিয়ন ডলার ব্যয়ে ১৩টি প্রচারণাধর্মী বিজ্ঞাপন তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। এ দিকে বিপুল সরকারি অর্থ ব্যয়ে এসব বিজ্ঞাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দল থেকেই। তবে হোয়াইট হাউস এসব বিজ্ঞাপনকে...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সন্তানের আইনি অভিভাবকত্ব হারানোর কয়েক ঘণ্টার মধ্যে চার বছর বয়সী নিজ মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক নারী। পরে তিনি নিজেও আত্মঘাতী হন। ঘটনাটি ঘটেছে হিউস্টন শহরের একটি আবাসিক ভবনে।
৩ ঘণ্টা আগে