
পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সাময়িকভাবে নিজেদের ‘হিটলিস্ট’ বা হত্যার তালিকা থেকে বাদ দিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের একটি উচ্চপদস্থ সূত্র।
পাকিস্তানি সূত্রটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ওই দুই নেতার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করেছিল এবং তাঁদের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু পাকিস্তান ওয়াশিংটনকে সতর্ক করে জানায়, যদি এই শীর্ষ নেতাদেরও হত্যা করা হয়, তবে শান্তি আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না। পাকিস্তানের এই যুক্তির পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তাঁদের ওপর হামলা না চালানোর জন্য চাপ প্রয়োগ করে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম খবরটি প্রকাশ করেছিল। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, সম্ভাব্য শান্তি আলোচনার পথ সুগম করতে এই দুই নেতাকে ৪ থেকে ৫ দিনের জন্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে পাকিস্তানের ভূমিকার কথা উল্লেখ করা হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানে পাকিস্তান, মিসর ও তুরস্ক বর্তমানে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বিশেষ করে ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষের সঙ্গেই সরাসরি যোগাযোগ বজায় রেখেছে।
ধারণা করা হচ্ছে, যদি কোনো শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়, তবে তার ভেন্যু বা স্থান হতে পারে ইসলামাবাদ।
এদিকে পাকিস্তানের মাধ্যমে পাঠানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনা করছে ইরান। এই প্রস্তাবের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে—উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে ফেলা এবং সমৃদ্ধকরণ বন্ধ করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা ও আঞ্চলিক মিত্রদের (প্রতিরোধ গোষ্ঠী) অর্থায়ন বন্ধ করা।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরান শান্তি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তাঁরা প্রস্তাবটি পর্যালোচনা করলেও যুদ্ধ বন্ধে আলোচনার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা তাঁদের নেই।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র নাদাভ শোশানিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সুনির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তুর নাম নিতে অস্বীকার করেন। তবে তিনি জানান, প্রতিটি অভিযানের আগে তাঁদের একটি কঠোর প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছিলেন, কোনো ইরানি কর্মকর্তাই হামলার বাইরে নন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামরিক বাহিনীকে যেকোনো সময় হামলার অনুমতি দিয়ে রেখেছেন।

ভারতের কর্ণাটক রাজ্য সরকার ২০২২ সালের বিতর্কিত স্কুল ইউনিফর্ম সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করে নতুন নীতিমালা জারি করেছে। নতুন এই নির্দেশনায় সরকারি, অনুদানপ্রাপ্ত ও বেসরকারি স্কুল এবং কলেজে নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে সীমিত পরিসরে ধর্মীয় ও ঐতিহ্যগত প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে কাজে লাগিয়ে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরির উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার জিতেছে দুই ফিলিস্তিনি কিশোরী। ফারাহ মুসা ও তালা মুসা নামের এই দুই বোন ‘আর্থ প্রাইজ’-এর মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ী নির্বাচিত হয়েছে।
২ ঘণ্টা আগে
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলার সময় এবং পরবর্তী জিম্মি দশায় ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে বলে একটি স্বতন্ত্র ইসরায়েলি তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের মণিপুর রাজ্যে সশস্ত্র হামলায় কুকি সম্প্রদায়ের তিন গির্জা নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ মে) সকালে কাংপোকপি জেলায় এই হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
৬ ঘণ্টা আগে