
চলমান সংঘাত নিরসনে ইরানের পক্ষ থেকে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ইরানের পক্ষ থেকে একটি ‘পাঁচ দফা পরিকল্পনা’ প্রস্তাবের খবর প্রকাশিত হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি এই খবরকে নাকচ করে দিয়ে একে নিছক ‘গণমাধ্যমের জল্পনা’ বলে অভিহিত করেছেন। তিনি স্পষ্ট করে দেন, তেহরানের পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি।
আরাঘচি আরও জানান, ইরান এই যুদ্ধ চালিয়ে যেতে সংকল্পবদ্ধ। তিনি বলেন, যতক্ষণ না আক্রমণকারীকে শাস্তি দেওয়া হচ্ছে এবং ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, ততক্ষণ এই যুদ্ধ চলবে।
উল্লেখ্য, আজ ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতিতে আগ্রহী। তবে ইরানের প্রেসিডেন্ট ঠিক কীভাবে বা কোন মাধ্যমে এই আগ্রহ দেখিয়েছেন, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা কয়েকটি ইরানি সূত্রের বরাতে জানিয়েছে, আরও অন্তত ছয় মাস স্থায়ী হতে পারে—এমন একটি দীর্ঘমেয়াদি ‘ক্ষয়িষ্ণু যুদ্ধের’ জন্য ইরান পুরোপুরি প্রস্তুত। তেহরানের দাবি, বর্তমান পরিস্থিতিতে একটি সাময়িক যুদ্ধবিরতি ইরানের কোনো উপকারে আসবে না। তেহরানের মতে, কেবল যুদ্ধবিরতি হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য ভবিষ্যতে পুনরায় যেকোনো সময় হামলা চালানোর সুযোগ বা ‘ফ্রিডম অব অ্যাকশন’ তৈরি হবে। এই ঝুঁকি এড়াতে ইরানিরা এখন একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী সমাধান চান, যা ভবিষ্যতে এ ধরনের সংঘাতের পুনরাবৃত্তি রোধ করবে।

ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বলেছেন, বিপুলসংখ্যক ভারতীয় নাগরিকের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার যেকোনো প্রক্রিয়ায়ই হবে ‘সাংবিধানিক ব্যবস্থার অস্বীকার।’ তিনি জোর দিয়ে বলেন, ‘কোনো কর্তৃপক্ষ এটা করতে পারে না, কোনো আদালতও এটিকে অনুমোদন দিতে পারে না।’
৫ মিনিট আগে
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয় পেয়েছেন ডানপন্থী ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পরাজিত করেছেন। তবে সরাসরি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট তিনি পাননি। ফ্লাভিও দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পুত্র।
১ ঘণ্টা আগে
নতুন হুমকির পর যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান যুক্তরাষ্ট্র নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। এর কয়েক দিন আগে ওই বিমানঘাঁটিতে হামলার কথিত ইরানি ষড়যন্ত্রের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ।
১ ঘণ্টা আগে
ভূখণ্ডের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং হুতিদের অবসান ঘটাতে পূর্ণাঙ্গ সামরিক অভিযান তথা যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি। একই সময়ে সৌদি আরব এ উদ্যোগে কূটনৈতিক ভূমিকা রাখছে।
১ ঘণ্টা আগে