
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন সংঘাতের দোরগোড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তাদের ওপরও আঘাত হানবে।
ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার জানিয়েছে, তেহরান ইতিমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মতো দেশগুলোকে সতর্ক করে বলেছে, তাদের ভূমি ব্যবহার করে বা তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটি থেকে যদি কোনো অভিযান চালানো হয়, তবে ইরান সেসব ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা চালাবে।
উদ্ভূত পরিস্থিতির মধ্যে কূটনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে, কাতারের আল-উদাইদ বিমানঘাঁটি থেকে কিছু মার্কিন কর্মীকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও বিষয়টিকে ‘বৃহৎ আকারের সরিয়ে নেওয়া’ বা ইভাকুয়েশন বলতে নারাজ কূটনীতিকেরা, তবে একে ‘পোশ্চার চেঞ্জ’ হিসেবে অভিহিত করা হয়েছে। উল্লেখ্য, গত বছর ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পর ইরান এই আল-উদাইদ ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা চালিয়েছিল।
এর আগে গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বিস্তারিত কোনো তথ্য না দিয়ে ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘সাহায্য আসছে।’ তবে তিনি স্পষ্ট করেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া শুরু করে, তবে যুক্তরাষ্ট্র ‘খুব শক্ত ব্যবস্থা’ নেবে।
সরাসরি সামরিক হুমকির পাশাপাশি ট্রাম্প একটি বড় অর্থনৈতিক ধাক্কাও দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে তাদের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এতে চীন, ভারত ও তুরস্কের মতো বড় অর্থনীতির দেশগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে।
মানবাধিকার সংগঠনগুলোর দাবি অনুযায়ী, ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা এখন ২ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী এলাকায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো এই দমন-পীড়নকে ইরানের সমসাময়িক ইতিহাসের ‘সবচেয়ে সহিংস’ হিসেবে বর্ণনা করেছেন।
এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ট্রাম্প ইতিমধ্যে ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন শুধু সময় ও কৌশলের অপেক্ষা। অন্যদিকে, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর এবং ইতিমধ্যে তুরস্ক ও আমিরাতের সঙ্গে যোগাযোগ শুরু করেছে, যাতে তারা যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত রাখে।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে জরুরি অবস্থা এবং গভর্নরের শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি অনুমোদন দেওয়ার পর আজ রোববার আনুষ্ঠানিকভাবে এই নির্দেশ জারি করা হয়।
২২ মিনিট আগে
ভারতের রাজস্থানের যোধপুরে অনুষ্ঠিত হলো বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬ ’। এই মহড়ার সমাপনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫ নিয়ে খোঁচা দিয়েছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং।
৩ ঘণ্টা আগে
ভোটার তালিকা সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটক হওয়া ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) তিন শীর্ষ নেতাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ডিজেল নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি পুতিনকে উপহার দেওয়ার শামিল অভিহিত করে সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মনে করেন, লাখ লাখ টন ডিজেল সরবরাহের নতুন চুক্তির ফলে রাশিয়া যে অর্থ পাবে, তা যুদ্ধ চালিয়ে যেতে ব্যবহার করবে।
৫ ঘণ্টা আগে