Ajker Patrika

বাংলাদেশে যেভাবে ফুটবলার তৈরি করবে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে যেভাবে ফুটবলার তৈরি করবে আর্জেন্টিনা
ঢাকা সফরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি। গতকাল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ( এআইইউবি ) মিলনায়তনে। ছবি: আজকের পত্রিকা

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থকদের বিপুল সমর্থন নতুন কিছু নয়। বাংলাদেশের এই ভালোবাসাকে স্বীকৃতি দিচ্ছে আর্জেন্টিনাও। বিষয়টি শুধু ভালোবাসাতে সীমাবদ্ধ নেই, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (আফা) চাইছে, তাদের দর্শন বাংলাদেশেও ছড়িয়ে দিতে।

সেটির অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তিন প্রতিনিধি। গতকাল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিলনায়তনে এক সেমিনারে নিজেদের ফুটবল দর্শনের সারাংশই যেন তুলে ধরলেন এএফএ ইন্টারন্যাশনালের মেথডোলজির সমন্বয়ক নিকোলাস সানালিত্রো। আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের পেছনে শুধু ম্যাচ দিনের কৌশল বা তারকা খেলোয়াড়দের ব্যক্তিগত ঝলক নয়, বরং দীর্ঘমেয়াদি খেলোয়াড় উন্নয়ন ও কোচিং কাঠামোর ধারাবাহিকতা কতটা গুরুত্বপূর্ণ—সেমিনারে সেটিই তুলে ধরা হয়।

শৈশব থেকে খেলোয়াড়কে গড়ে তোলা, খেলাটা ভালোভাবে বোঝা, বিভিন্ন পরিস্থিতিতে সাড়া দেওয়া, টেকনিক্যাল-ট্যাকটিক্যাল ডেভেলপমেন্ট, সৃজনশীলতা, কারও খেলার ধরন নকল না করার বিষয়গুলো তুলে ধরেন আফার প্রতিনিধিরা। আর্জেন্টিনার বিখ্যাত কোচ, যেমন—হোসে পেকারমান ও হুগো টোকালির মতো কোচদের নাম যুব পর্যায়ে প্রতিভা বিকাশ ও জাতীয় দলের জন্য ভবিষ্যৎ প্রজন্ম প্রস্তুত করতে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকেছেন। আধুনিক সময় ও জাতীয় দলের সাফল্যে মার্সেলো বিয়েলসা ও লিওনেল স্কালোনির নাম দেখানো হয়, তাঁরা কীভাবে খেলোয়াড়, সহকারী বা যুব কোচ হিসেবে গড়ে ওঠা ব্যক্তিত্বরা পরবর্তী সময়ে বড় দায়িত্বে যুক্ত হয়েছেন।

একই সঙ্গে ঐতিহাসিক ভিত্তি ও দর্শন নিয়ে লুইস মেনোত্তি ও কার্লোস বিলার্দোর মতো কোচদের আর্জেন্টাইন ফুটবলের কৌশলগত ও সাংস্কৃতিক ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে কীভাবে স্মরণীয় হয়ে আছেন, সেটি তুলে ধরা হয়। আর অবশ্যই আসে ডিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসির প্রসঙ্গ, যাঁরা আর্জেন্টিনা ফুটবলের বড় পরিচয়।

সেমিনারে উপস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, প্রাথমিকভাবে বয়সভিত্তিক দলের মানোন্নয়ন ও তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত