Ajker Patrika

শ্রমিকপক্ষের ২২ হাজারের প্রস্তাবে ১৫৭০০ টাকা দিতে চান মালিকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৭: ১১
শ্রমিকপক্ষের ২২ হাজারের প্রস্তাবে ১৫৭০০ টাকা দিতে চান মালিকেরা
ফাইল ছবি

পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করতে মজুরি বোর্ডে ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ। এর বিপরীতে মালিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

মজুরি বোর্ডের চতুর্থ সভা চলা অবস্থায় আজ মঙ্গলবার বিকেলে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

বোর্ডের চেয়ারম্যান বলেন, মালিক এবং শ্রমিকপক্ষ তাদের রিভাইজড ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে। আমরা আলোচনা করছি। আশা করছি আজকের মধ্যেই ফাইনাল সিদ্ধান্তে পৌঁছে যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত