ভারতের ছত্তিশগড় রাজ্যের কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৯ মাওবাদী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন প্রবীণ নেতা শংকর রাও। তাঁকে ধরিয়ে দিতে ২৫ লাখ রুপি ঘোষণা করেছিল সরকার। এ ছাড়া ঘটনাস্থল থেকে একে–৪৭ ও ইনসাস রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে জেলা রিজার্ভ গার্ড ও বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি যৌথ দল অভিযান চালায়। বিনাগুন্ডা গ্রামের কাছে একটি বনে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এতে তিন নিরাপত্তা কর্মী আহত হয়েছে।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুপুর ২টার দিকে লড়াই শুরু হয়। ডিআরজি–বিএসএফ যৌথ দল মাওবাদী নিধন অভিযান পরিচালনা করে। রাজ্যে মাওবাদী তৎপরতার প্রতিরোধে ২০০৮ সালে ডিআরজি প্রতিষ্ঠিত হয়। আর বিএসএফকে ওই এলাকায় বিদ্রোহ দমন অভিযানের জন্য মোতায়েন করা হয়েছে।
গত মাসে এই জেলায় আরেকটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় একজন মাওবাদীসহ দুজন নিহত হয়। একজন পুলিশ সদস্যও প্রাণ হারান।
কর্মকর্তারা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, যৌথ টহল দল একটি বন ঘেরাও করলে নির্বিচারে গুলি চালানো হয়। তখন বন্দুকযুদ্ধ শুরু হয়।
গত বছরের নভেম্বরে ছত্তিশগড় রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট চলাকালে একই জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।

দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের একটি সরু খালে আটকা পড়া প্রায় সাড়ে তিন মিটার দীর্ঘ একটি হাঙর এখন পরিণত হয়েছে বড় পর্যটন আকর্ষণে। স্থানীয় বাসিন্দারা আদর করে হাঙরটির নাম দিয়েছেন ‘বুকাং-ই’। বুসানের নর্থ পোর্টের নাম অনুসারে রাখা নামটি এখন শহরটির মানুষের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে।
১ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেয়াগড় সৈকতে সমুদ্রের প্রবল স্রোতে ডুবে পুনের আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীদের সবাই ১৬ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে...
১ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম এবং রেকর্ড ভাঙা শক্তিশালী এল নিনোর সম্মিলিত প্রভাবে আগামী কয়েক মাসে বিশ্ব বড় ধরনের খাদ্যসংকটের মুখে পড়তে পারে।
১ ঘণ্টা আগে
বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি) আবেদন ফি ২০ গুণ বাড়িয়েছে জাপান। ১ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে দেশটিতে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে এখন দুই লাখ ইয়েন দিতে হবে।
২ ঘণ্টা আগে