গত বছর চীনের আকাশসীমায় যুক্তরাষ্ট্র ১০ বারের বেশি বেলুন পাঠিয়েছে বলে অভিযোগ করেছে বেইজিং। সোমবার (১৩ ফেব্রুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন অভিযোগ তোলা হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সংবাদ সম্মেলনে বলেন, কেবল গত বছরই চীন সরকারের অনুমতি ছাড়া তাদের আকাশসীমায় ১০ বারের বেশি যুক্তরাষ্ট্রের বেলুন উড়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চীনকে দোষারোপ করার পরিবর্তে নিজেদের ভাবনা ও পদক্ষেপে পরিবর্তন আনুন। চীন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের পেশাদারি জবাব দিয়েছে।’
গত শনিবার (৪ ফেব্রুয়ারি) নিজেদের আকাশসীমা থেকে চীনা নজরদারি বেলুন ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। এরপর আজ সোমবার চীনের জলসীমায় ‘সন্দেহজনক বস্তু’ উড়তে দেখা যায়। পরে চীনা কর্তৃপক্ষ সেটি গুলি করে ভূপাতিত করে।
গতকাল কানাডার আকাশেও একটি সন্দেহজনক বস্তু শনাক্ত করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডার উত্তর-পশ্চিমের ইউকন অঞ্চলের আকাশসীমায় সন্দেহজনক বস্তুটি শনাক্ত করার পর সেটি ধ্বংস করতে কানাডা ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান পাঠানো হয়। শেষে মার্কিন যুদ্ধবিমান এফ-২২ সেটিকে গুলি করে ভূপাতিত করে।
এ ছাড়া গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে আলাস্কার আকাশে প্রায় ৪০ হাজার ফুট উঁচুতে একটি ‘সন্দেহজনক বস্তু’ উড়তে দেখা গিয়েছিল। পরে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বস্তুটিকে যুদ্ধবিমানের সহায়তায় গুলি করে ভূপাতিত করা হয়। এ ছাড়া লাতিন আমেরিকার আকাশেও সন্দেহজনক বস্তুকে শনাক্ত করেছিল যুক্তরাষ্ট্র।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৬ ঘণ্টা আগে