ভারতের ছত্তিশগড়ে পুলিশকে তথ্য দেওয়ার অভিযোগে সন্দেহজনক ৪ গ্রামবাসীকে হত্যা করেছে মাওবাদী নকশালরা। আজ বৃহস্পতিবার হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
রাজ্য কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুটি আলাদা ঘটনায় ওই চার ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এর মধ্যে বুধবার রাত ও আজ বৃহস্পতিবার কংকার জেলার মরখান্দি গ্রামে প্রথমে তিনজনকে হত্যা করা হয়। তাঁদের বয়স ২৭ থেকে ৩৫ বছরের মধ্যে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নকশাল বিদ্রোহীরা ওই গ্রামে একটি পুস্তিকা বিতরণ করেছেন। যেখানে তাঁরা দাবি করেছেন, হত্যাকাণ্ডের শিকার তিনজনই পুলিশের ‘সি-৬০’ বাহিনীকে গোপনে তথ্য সরবরাহ করতেন। মহারাষ্ট্র পুলিশের বিশেষ এই ইউনিট মূলত নকশালবাদীদের দমনে কাজ করছে।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বিজাপুর জেলায়। সেখানে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তায় ফেলে রেখে যান নকশালবাদীরা।
দুটি ঘটনায় নিরাপত্তা বাহিনী আজ বৃহস্পতিবার একটি যৌথ অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া মাওবাদী নকশালদের শনাক্ত করার চেষ্টা করছে তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে যে ২০টি আসনে ভোট গ্রহণ করা হবে—তার মধ্যে কংকার ও বিজাপুর রয়েছে। মোট ৯০টি আসনের মধ্যে বাকি ৭০টি আসনের ভোট গ্রহণ ১৭ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে।
পুলিশের তথ্য মতে, গত চার দশকে ছত্রিশগড়ের বিভিন্ন এলাকায় মাওবাদীরা কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি ধ্বংসের পাশাপাশি ১ হাজার ৭০০ নিরপরাধ নাগরিককে হত্যা করেছেন।

দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের একটি সরু খালে আটকা পড়া প্রায় সাড়ে তিন মিটার দীর্ঘ একটি হাঙর এখন পরিণত হয়েছে বড় পর্যটন আকর্ষণে। স্থানীয় বাসিন্দারা আদর করে হাঙরটির নাম দিয়েছেন ‘বুকাং-ই’। বুসানের নর্থ পোর্টের নাম অনুসারে রাখা নামটি এখন শহরটির মানুষের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে।
১ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেয়াগড় সৈকতে সমুদ্রের প্রবল স্রোতে ডুবে পুনের আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীদের সবাই ১৬ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে...
১ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম এবং রেকর্ড ভাঙা শক্তিশালী এল নিনোর সম্মিলিত প্রভাবে আগামী কয়েক মাসে বিশ্ব বড় ধরনের খাদ্যসংকটের মুখে পড়তে পারে।
১ ঘণ্টা আগে
বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি) আবেদন ফি ২০ গুণ বাড়িয়েছে জাপান। ১ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে দেশটিতে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে এখন দুই লাখ ইয়েন দিতে হবে।
২ ঘণ্টা আগে