
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে আটক হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। পরে গতকাল গভীর রাতে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি দাবি করেছেন, তাঁকে নিয়মমাফিকভাবে গ্রেপ্তার বা আটক করা হয়নি, রীতিমতো ‘অপহরণ’ করা হয়েছিল।
I was not arrested or detained, I was KIDNAPPED. Thank you for your support, here's the full story 👇 https://t.co/gcN8cAUOmY
— Dhruv Rathee (@dhruv_rathee) October 11, 2026
আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধ্রুব রাঠি লেখেন, ‘আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল। আপনাদের সবার সমর্থনের জন্য ধন্যবাদ, পুরো ঘটনাটি নিচে জানানো হলো।’
ধ্রুব রাঠি এই পোস্টের সঙ্গে ৫ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিওও ছিল। সেখানে তিনি বিস্তারিত ঘটনা বর্ণনা করেন।
এর আগে শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর নিজ বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে গুরুগ্রামের ক্রাইম ব্রাঞ্চের হাতে আটক থাকার পর দিবাগত রাত দুইটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ এও জানিয়েছে, প্রহিবিটরি অর্ডার বা নিষেধাজ্ঞা অমান্য করে তিনি যদি পুনরায় যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করেন, তবে তাঁর বিরুদ্ধে পুনরায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
সিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শনিবার সকালে প্রায় ৫০ জন সাদা পোশাকের পুলিশকর্মী ধ্রুব রাঠির বাড়িতে হানা দিয়ে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
সরকারের বিভিন্ন নীতির কড়া সমালোচক এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমর্থক হিসেবে পরিচিত ধ্রুব রাঠির এই আটকের ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।
এদিকে শনিবারের ব্যাপক ধরপাকড়, মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং চলাচলের ওপর কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে করা রিট ও আদালত অবমাননার আবেদনের প্রেক্ষিতে আজ রোববার ছুটির দিনেও সুপ্রিম কোর্টে বিশেষ শুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ রায়ে ইন্টারনেট ও মেট্রো সেবা স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি নির্বিচারে ও বেআইনি আটক না করার নির্দেশ দিয়েছেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার প্রাণঘাতী হামলা চালায় ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলায় নিহত ও আহতদের মধ্যে ওমরাহ যাত্রী এবং দুই পবিত্র মসজিদের (মসজিদুল হারাম ও মসজিদে নববী) দর্শনার্থীরাও রয়েছেন বলে জানা গেছে। হামলায় মোট ১২ জন নিহত ও ৩০৯ জন আহ
১৯ মিনিট আগে
ইয়েমেনে হুতিদের ওপর সৌদি আরবের সামরিক অভিযান অব্যাহত থাকলে এর চেয়েও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরবকে ইয়েমেনে সামরিক অভিযান ও হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়ে বলা হয়—অন্যথা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
১ ঘণ্টা আগে
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি অভিযানের পর বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন দলটির প্রধান অভিজিৎ দীপকেসহ শীর্ষ নেতারা। ছাড়া পাওয়ার পরপরই আজ রোববার অভিজিৎ দীপকে জানিয়েছেন, প্রতিবাদ না করার মুচলেকায় তাঁরা স্বাক্ষর করেননি এবং অন্যায়ের
২ ঘণ্টা আগে
ফ্লাইট চলাকালে যাত্রীদের ব্যবহৃত পাওয়ার ব্যাংক থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর একটি উড়োজাহাজ। দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর ওই ফ্লাইটটিতে ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টে থাকা একটি পাওয়ার ব্যাংকে হঠাৎ আগুন ধরে যায়...
২ ঘণ্টা আগে