Ajker Patrika

সরকারি পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৮: ২২
সরকারি পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ভারতের তামিলনাড়ু রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি পুরুষ কর্মচারীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন (প্যারেন্টাল/প্যাটার্নিটি) ছুটি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (থালাপাতি বিজয়)।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের (সিএমও) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই বিধানের আওতায় বিবাহিত সরকারি পুরুষ কর্মচারীরা সন্তান জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন আগে অথবা সন্তান জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে যেকোনো সময় ১৫ দিনের ছুটি গ্রহণ করতে পারবেন।

ছুটি ঘোষণার বিষয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, তামিলনাড়ুর ইতিহাসে এই প্রথম পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হলো! বিবাহিত পুরুষ সরকারি কর্মচারীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। এই ছুটি সন্তান জন্মের ১৫ দিন আগে অথবা জন্মের তারিখ থেকে পরবর্তী ৬ মাসের মধ্যে ভোগ করা যাবে।

রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, সন্তান জন্মের পূর্ব ও পরবর্তী সময়কাল মা এবং নবজাতক উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে প্রসূতিকে শারীরিক ও মানসিকভাবে সহায়তা করা এবং সন্তানের সঠিক যত্ন নেওয়ার জন্য বাবার উপস্থিতি অত্যন্ত জরুরি।

বর্তমানে তামিলনাড়ুতে সরকারি নারী কর্মচারীরা ৩৬৫ দিন বা ১ বছরের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। তবে এত দিন পুরুষ কর্মচারীদের জন্য এ ধরনের কোনো ছুটির সুযোগ ছিল না। দীর্ঘদিন ধরে পুরুষ কর্মচারীদের করা দাবির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে বিজয়ের সরকার এই সরকারি আদেশ জারি করল।

উল্লেখ্য, এর মাত্র দুই মাস আগে বিজয়ের সরকার নারী সরকারি কর্মচারীদের তৃতীয় সন্তানের ক্ষেত্রেও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটির নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তের ফলে প্রথম দুই সন্তানের মতো তৃতীয় সন্তানের ক্ষেত্রেও সমপরিমাণ মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত হয়।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত