আমরা অনেকেই বুঝি না কোন খাবারে কেমন প্রোটিন থাকে। বিভিন্ন বয়সের মানুষ শরীরে প্রোটিনের অভাবে বিভিন্ন রোগে ভোগে। প্রোটিনের অভাব হলে যে প্রোটিন খেলেই তা ঠিক হয়ে যাবে, এমন নয়। জানতে হবে প্রোটিন-জাতীয় খাদ্যগুলো কী। শুধু তাই নয়, কোন প্রোটিন কেন আর কত পরিমাণ খেতে হবে, এটাও জানা জরুরি। কম খেলে যেমন সমস্যা হয়, তেমনি প্রোটিনের পরিমাণ বেশি হলেও নানান শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়।
ডিম আর মুরগির মাংস দুটোতেই প্রোটিন থাকে। ডিমে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ৯টি অ্যামিনো অ্যাসিড থাকে। মুরগির মাংসেও মানুষের দেহের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকে, যা মাংসপেশির ক্ষয়, বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোলা প্রোটিনে ভরপুর। এক কাপ ছোলায় ১৫ গ্রাম পরিমাণ প্রোটিন থাকে। এক কাপ মসুর ডালে ১৮ থেকে ২০ গ্রাম প্রোটিন থাকে। মিষ্টি দইয়ের তুলনায় টক দইয়ে দ্বিগুণ প্রোটিন থাকে। প্রতি আউন্স টক দইয়ে ২০ গ্রাম প্রোটিন থাকে। এ ছাড়া চিনাবাদাম, চিংড়ি, সয়া, দুধ, ওটস, বাদাম, কুমড়োর বীজেও প্রোটিন আছে। সামুদ্রিক মাছের মধ্যে টুনা, স্ক্যালপস, লবস্টার, স্যামনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে।
প্রতিদিনের খাবারের তালিকায় এমন প্রোটিন-জাতীয় খাবার শরীরে অ্যামিনো অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণ করে। মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এটি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৪ জনের। এর মধ্যে চলতি মাসে ২০ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ দেশজুড়ে লাইসেন্সবিহীন ও মানহীন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সরকার। গত পাঁচ মাসে সারা দেশে আড়াই শতাধিক অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮৭০ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
১ দিন আগে
দেশের সরকারি হাসপাতালগুলোর সেবা কার্যক্রম সরেজমিনে তদারকির জন্য ৬৯ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি, অবকাঠামো, নিরাপত্তা ও সামগ্রিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণের পাশাপাশি স্বাস্থ্যসেবার....
১ দিন আগে