
সেতুর দুই পাশে কোনো রেলিং নেই। অধিকাংশ পিলারে ফাটল ধরেছে, খসে পড়েছে পলেস্তারা, বেরিয়ে গেছে রড। তার পরও ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়েই প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে।
এই অবস্থা কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণ খাঁ এলাকার কোড়েরপাড় খালের ওপর নির্মিত সেতুর। যে কোনো সময় সেতুটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
ধামতী ইউপির স্থানীয় সদস্য মো. ইব্রাহিম খলিল বলেন, ১৯৮৬ সালে কোড়েরপাড় খালের সেতুটি একবার ধসে পড়েছে। পরে ১৯৯৯ সালে এটি পুনরায় নির্মাণ করা হয়। এরপর আরও কোনো সংস্কার করা হয়নি।
জানা গেছে, সেতুটির পাশে দক্ষিণ খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। একটি মসজিদও রয়েছে। আশপাশের বাজারে বিভিন্ন কাঁচামাল ও কৃষিপণ্য পরিবহন কাজে সেতুটি ব্যবহার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে সেতু এলাকায় গেলে স্থানীয় বাসিন্দা কামরুল হাসান আনিস জানান, ভারী যানবাহন উঠলে সেতুটি কাঁপতে থাকে। সেতুর দুই পাশে রেলিং না থাকায় মাঝেমধ্যে যানবাহন নিচে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। যে কোনো সময় সেতুটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সেতুটি জীর্ণ ও নড়বড়ে বর্ণনা করে নতুন নির্মাণের দাবি জানান তিনি।
ধামতী ইউপি সদস্য ইব্রাহিম বলেন, কোড়েরপাড় খালের সেতুটি জনগুরুত্বপূর্ণ। মানুষ বাড়ি নির্মাণের ইট, বালু, সিমেন্টসহ মালামাল বোঝাই ভারী যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করে। তখন সেতুতে বেশ কম্পন হয়। এ ছাড়াও এ সেতুর ওপর দিয়ে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের নুড়িতলা হয়ে দেবীদ্বার প্রবেশ করে। দীর্ঘদিন সেতুটি এই অবস্থায় পড়ে আছে।
ইউপি সদস্য আরও বলেন, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তারা কয়েক দিন আগে সয়েল টেস্ট নিয়েছেন, কিন্তু এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানান।
দেবিদ্বার উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম জানান, খুব শিগগিরই সেতুটি নতুন করে নির্মাণ করা হবে।
দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, ‘শুনেছি সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। এটি ভেঙে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৫ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫