প্রথম পাতা

বিশেষ পাসপোর্ট পাচ্ছে ৬৯ হাজার রোহিঙ্গা
সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গা (জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক) বিশেষ পাসপোর্ট পাচ্ছেন। ইতিমধ্যে ২৪ হাজার ৩০০ জনের পাসপোর্ট সৌদি আরবে রোহিঙ্গাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁদের কাছে পাসপোর্ট পাঠানো হয়েছে।

এনইআইআর কার্যকরের পরিকল্পনা: ব্যবহৃত মোবাইল আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা
অবৈধ মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা পুরোপুরি কার্যকরের পরিকল্পনা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এর আগেই বৈধভাবে সেকেন্ডহ্যান্ড বা ব্যবহৃত ফোন আমদানির সুযোগ চেয়েছেন এই খাতের ব্যবসায়ীরা।

রেলে ইঞ্জিন সংকট আরও প্রকট
বাংলাদেশ রেলওয়েতে ইঞ্জিন (লোকোমোটিভ) সংকট ক্রমেই তীব্র হচ্ছে। পর্যাপ্ত ইঞ্জিন না থাকায় নিয়মিত ট্রেন চালানো কঠিন হয়ে পড়েছে। কোথাও ইঞ্জিনের অপেক্ষায় ট্রেন ছাড়তে দেরি হচ্ছে, কোথাও পথে বিকল হচ্ছে ইঞ্জিন, আবার কোথাও বাতিল করতে হচ্ছে ট্রেন। যাত্রী পরিবহনের পাশাপাশি ব্যাহত হচ্ছে পণ্য পরিবহনও।

পাহাড়ে অস্থিরতায়, পর্যটন খাতে ধস
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্রুপ অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে সাজেক ও পাশের জেলা খাগড়াছড়ির প্রায় দেড় শ












