দেবিদ্বার

দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সংরক্ষিত এমপির গাড়িবহরে হামলা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি ঘিরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য (এমপি) রাশেদা বেগম হীরার গাড়িবহর আটকে দেন অপর পক্ষের নেতা-কর্মীরা। এ সময় হাতাহাতি ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

নাশকতায় অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
কুমিল্লার দেবিদ্বারে নাশকতা মামলায় নূর আলম (৩৪) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বড় আলমপুর এলাকায় তাঁর নিজস্ব ফার্নিচারের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নূর আলম দেবিদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর, মায়ের বুকফাটা আর্তনাদ
কুমিল্লার দেবিদ্বারে মায়ের সঙ্গে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মিনহা (৮) নামে এক শিশুর। আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ছোটশালঘর বাসস্ট্যান্ডে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোছা. মিনহা (৮) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বারানি গ্রামের মো. মনিরুল ইসলামের মেয়ে।

আলিমে ২১ শিক্ষার্থীর জন্য ছিলেন না একজন শিক্ষকও
২০২৬ সালের এইচএসসি সমমান আলিম পরীক্ষায় উপজেলার বরকামতা ইউনিয়নে অবস্থিত বাগমারা ইসলামিয়া আলিম মাদ্রাসার ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, শনিবার ফলাফল প্রকাশের পর দেখা যায় সেখানে পাস করেনি মাদ্রাসার একজনও শিক্ষার্থী। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে...












