
মাঘ মাসের শুরুতে শীতের দাপট কমে এসেছিল। সারা দেশেই তাপমাত্রা একটু একটু করে বাড়ছিল। কয়েক দিন ধরে দেশের কোথাও শৈত্যপ্রবাহ ছিল না বললে চলে। তবে আজ বৃহস্পতিবার আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে দেশের উত্তরের দুই জেলা পঞ্চগড় ও কুড়িগ্রামে।
আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে তাপমাত্রা কমতে পারে। একই সঙ্গে পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামী কয়েক দিন তাপমাত্রা সারা দেশে অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৯টার আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ২৫ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ২৬ জানুয়ারি সারা দেশে দিন ও রাতের বেলা তাপমাত্রা কমতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিভাগীয় শহরগুলোর মধ্যে আজ সকাল ৯টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫, রংপুরে ১১ দশমিক ৬, ময়মনসিংহে ১৪, সিলেটে ১৪ দশমিক ২, চট্টগ্রামে ১৬ দশমিক ৭, খুলনায় ১৫ এবং বরিশালে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
১১ ঘণ্টা আগে
দেশে ক্রমশই কমছে বন্য হাতির সংখ্যা, অন্যদিকে বাড়ছে মানুষ-হাতি সংঘাত। আবাসস্থল দখল ও ধ্বংস, বন উজাড়, অবৈধ শিকার ও বন্যপ্রাণী অপরাধের কারণে অস্তিত্বের সংকটে পড়েছে দেশের হাতি।
১ দিন আগে
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
১ দিন আগে
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
১ দিন আগে