
চট্টগ্রামে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে হয়েছে ১৭ দশমিক ১, বরিশালে ১২ দশমিক ৮ থেকে হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে খুলনায় আগের দিনের মতো আজও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫।

মাঘ মাসের শুরু থেকে এখন পর্যন্ত সারা দেশে শীতের দাপট খুব একটা নেই। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে কিছুটা শীত পড়লেও পূর্বাঞ্চলে দুপুরের পর থাকছে গরমের অনুভূতি। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বইছে বাতাস। প্রকৃতির আচরণ অনেকটা বসন্তকালের মতো।

আগামীকাল শনিবার ২৪ জানুয়ারিও সারা দেশের আবহাওয়া থাকতে পারে শুষ্ক। ২৫ জানুয়ারি তাপমাত্রা কিছুটা বাড়লেও পরদিন ২৬ জানুয়ারি সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৯টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫, রংপুরে ১১ দশমিক ৬, ময়মনসিংহে ১৪, সিলেটে ১৪ দশমিক ২, চট্টগ্রামে ১৬ দশমিক ৭, খুলনায় ১৫ এবং বরিশালে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।