
রাজধানী ঢাকায় আজ বুধবার তাপমাত্রা আগের দিনের তুলনায় বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আজ সেটি বেড়ে হয়েছে ১৬ দশমিক ৭।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সূর্যাস্ত ৫টা ৩৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে।

গত কয়েকদিনের বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণ কম থাকলেও আজ সকাল থেকেই দূষণের মাত্রা সবার জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। সাধারণত বৃষ্টি হলে বাতাসে দূষণের পরিমাণ কমতে দেখা যায়। তবে সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর অবস্থায় আছে গুলশান এলাকার বাতাস।
১ ঘণ্টা আগে
দ্রুত শক্তিশালী হতে থাকা এল নিনো পরিস্থিতি পূর্ব আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় বন্যা, খরা, রোগব্যাধি ও খাদ্যসংকটের ঝুঁকি বাড়াচ্ছে। আইআরসি সতর্ক করেছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কেনিয়া, উগান্ডা ও সোমালিয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে।
২ ঘণ্টা আগে
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
৩ ঘণ্টা আগে
ঢাকাসহ দেশের বেশির ভাগ অংশে টানা কয়েক দিন ধরেই ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ আর রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
১ দিন আগে