
পৌষে হাড়কাঁপানো শীতের পর মাঘ মাসের আবহাওয়া অনেকটাই উল্টো। দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তাপমাত্রাও একটু একটু করে বাড়ছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানী ঢাকায় ছিল ১৫ দশমিক ৭।
সর্বোচ্চ তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, ৩১ ডিগ্রি সেলসিয়াস।
তবে আগামীকাল ২১ জানুয়ারি বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ ২০ জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার সঙ্গে তাপমাত্রা কমবে জানিয়ে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন ২২ জানুয়ারিও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে ২৩ জানুয়ারি থেকে তাপমাত্রা আবারও বৃদ্ধি পেতে পরে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৯টায় বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে তাপমাত্রা ছিল ১১, রংপুরে ১২ দশমিক ৫, ময়মনসিংহে ১৪ দশমিক ৮, সিলেটে ১৪, চট্টগ্রামে ১৬, খুলনায় ১৩ দশমিক ৬ এবং বরিশালে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

চৈত্রের খরতাপে পড়েছে সারা দেশ। দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে দাবদাহ। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায়ও একদিনের ব্যবধানের তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে আজ শুক্রবার সকাল ৬টায় হয়েছে...
৩ ঘণ্টা আগে
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মাসেই বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সে সঙ্গে দু-একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে...
১২ ঘণ্টা আগে
জনাথনের পরিচর্যায় যুক্ত ভেটেরিনারিয়ান জো হোলিন্স-এর বরাত দিয়ে এক্স মাধ্যমে একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, সেন্ট হেলেনা দ্বীপে ১৯৩ বছর বয়সে কচ্ছপটি মারা গেছে। পোস্টটিতে লেখা ছিল, ‘এই খবর জানাতে হৃদয় ভেঙে যাচ্ছে।’
১৬ ঘণ্টা আগে
পূর্বাভাসে আরও জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
১ দিন আগে