
দেশজুড়ে মাঘ মাস এবার যেন চিরচেনা রূপে নেই। যেখানে শীত জেঁকে বসার কথা, সেখানে তাপমাত্রা উল্টো বাড়ছেই। আজ বুধবার শৈত্যপ্রবাহের কাঁপনও দেশের কোথাও নেই।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দেশের কোনো অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না। সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁ জেলার বদলগাছীতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭।
আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কুয়াশার পাশাপাশি সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরদিন ২৩ জানুয়ারি আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন না-ও হতে পারে। এরপর ২৪ জানুয়ারি থেকে তাপমাত্রা আবারও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৯টায় রাজশাহী শহরে তাপমাত্রা ছিল ১৩, রংপুরে ১২ দশমিক ৮, ময়মনসিংহে ১৩ দশমিক ২, সিলেটে ১৪, চট্টগ্রামে ১৬ দশমিক ৭, খুলনায় ১৪ দশমিক ৪ এবং বরিশালে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীসহ দেশের সব বড় শহরেই এখন বায়ুদূষণ পরিস্থিতি ভয়াবহ। বায়ুতে ভাসমান ক্ষতিকর কণার মাত্রা প্রায়ই ছাড়িয়ে যাচ্ছে নিরাপদ সীমা। গত ছয় মাসের প্রতিবেদনে এমন উদ্বেগজনক তথ্য দিয়েছে পরিবেশ অধিদপ্তর। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সংস্থাটির বায়ুমান তথ্য বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
সবচেয়ে জোরে ডাকতে পারে—এমন দুই পাখির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের গবেষকেরা জানিয়েছেন, বেয়ার-থ্রোটেড বেলবার্ড ও রেড-লেগড সিরিমা—দুই পাখিই ১২০ ডেসিবেলের বেশি তীব্রতায় ডাকতে পারে।
৬ ঘণ্টা আগে
বিশ্বের খাদ্যব্যবস্থায় ধান, গম ও ভুট্টার আধিপত্য দীর্ঘদিনের। পৃথিবীর মানুষের মোট ক্যালরির অর্ধেকেরও বেশি আসে এই তিন ফসল থেকে। কিন্তু জলবায়ু পরিবর্তন, খরা ও রোগবালাইয়ের ঝুঁকি বাড়তে থাকায় বিজ্ঞানীরা এখন এমন কিছু কম পরিচিত ফসলের দিকে নজর দিচ্ছেন, যেগুলো ভবিষ্যতের খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ
৬ ঘণ্টা আগে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, এই অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়াও প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম-উত্তর পশ্চিম পূর্ব থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
২০ ঘণ্টা আগে