
পারিবারিক গল্প নিয়ে নির্মিত সিরিজ ‘এটা আমাদেরই গল্প’র সমাপ্তি টানতে যাচ্ছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শেষ পর্বের বিশেষ চমক হিসেবে পর্দায় হাজির হচ্ছেন সংগীতশিল্পী আরফিন রুমি ও দোলা রহমান। ৮ মে বেলা ৩টায় প্রচার করা হবে দেড় ঘণ্টা দৈর্ঘ্যের শেষ পর্বটি।
এটা আমাদেরই গল্পর টাইটেল গানের সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর। টাইটেল গানের সূত্র ধরে রুমি ও দোলাকে পর্দায় হাজির করছেন নির্মাতা রাজ। একটি বিশেষ দৃশ্যে সংগীতশিল্পী হিসেবেই অভিনয় করবেন এই দুই শিল্পী। সেই সঙ্গে দুজনেই গেয়ে শোনাবেন নিজেদের গাওয়া সিরিজের টাইটেল গানটি।
এ প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘এই সিরিজে আমার ও দোলার অভিনয়ের পরিকল্পনাটা নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের। তাঁর অনুরোধেই সিরিজের একটি বিশেষ দৃশ্যে থাকছি আমরা। তবে আলাদা কোনো চরিত্রে নয়, আমাদের শিল্পী পরিচয়েই দর্শক দেখতে পাবেন।’
সিরিজের জন্য আরও দুটি গান তৈরি হয়েছে। ‘সে মানালে’ শিরোনামের গানটি নিজের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন শাহরিয়ার মার্সেল। লিখেছেন তারিক তুহিন। ‘জানি না’ শিরোনামের গানটি সুর করেছেন ও গেয়েছেন প্রত্যয় খান। তাঁর সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সুস্মিতা। লিখেছেন সিয়াম সরকার।
গত বছরের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হয়েছে ‘এটা আমাদেরই গল্প’। প্রচারের পর দিন সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে নতুন পর্ব দুটি। তবে শেষ সপ্তাহের আয়োজনে সময়সূচিতে বদল আনা হয়েছে। লাস্ট চ্যাপ্টার নামে সিরিজের ৫১তম পর্বটি প্রচার করা হবে বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার ৭ মে দুপুর ১২টায় এবং ৮ মে শুক্রবার বেলা ৩টায় প্রচার করা হবে ৯২ মিনিট দৈর্ঘ্যের মেগা এপিসোড। এটাই সিরিজের শেষ ও ৫২তম পর্ব।
এরই মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে কোটি ভিউর মাইলফলক অতিক্রম করে ইতিহাস গড়েছে দেশীয় এই সিরিজের ৫০তম পর্বটি। পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিকে উপজীব্য করে এটা আমাদেরই গল্প বানিয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পারিবারিক দ্বন্দ্ব আর বন্ধনকে ঘিরে রচিত সিরিজের গল্প, সুন্দর নির্মাণশৈলী ও প্রাণবন্ত অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে।
‘এটা আমাদেরই গল্প’তে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এম এন ইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি, অদিতি জামান স্নেহা প্রমুখ।

কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সার গুরুতর অসুস্থ। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হেপাটাইসিস এ এবং ই আক্রান্তের পাশাপাশি কারিনার লিভার ফেইল করেছে।
১৪ ঘণ্টা আগে
শাকিব খানের ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে অভিযোগের অন্ত ছিল না। সিনেমার প্রচার নিয়েও ছিল নানা প্রশ্ন। পোস্টার, টিজার কিংবা গান কোনো কিছুই আসেনি সময়মতো। যার নেতিবাচক প্রভাব পড়েছে সিনেমার ব্যবসায়। তবে শাকিবের কোরবানির ঈদের সিনেমা ‘রকস্টার’-এর প্রচার শুরু হয়েছে বেশ আগে থেকে।
১৯ ঘণ্টা আগে
২০২৩ সালে জিয়াউল রোশান ও শবনম বুবলীকে নিয়ে ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার শুটিং শুরু করেছিলেন দেবাশীষ বিশ্বাস। তিন বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি এর কাজ। এর মাঝেই নতুন সিনেমার ঘোষণা দিলেন দেবাশীষ বিশ্বাস। ‘দুজনে’ নামের এ সিনেমায় প্রথমবার জুটি হচ্ছেন আবদুন নূর সজল ও মিষ্টি জান্নাত।
২০ ঘণ্টা আগে
‘ইতি চিত্রা’ ও ‘বিশ্বাস করেন ভাই’-এর পর এবার শিশুতোষ সিনেমা নিয়ে আসছেন পরিচালক রাইসুল ইসলাম অনিক। সিনেমার নাম ‘গুপ্তধনের খোঁজে’। এতে থাকবে রহস্য, ইতিহাস, বন্ধুত্ব, সাহসিকতা আর রোমাঞ্চকর অভিযান। প্রযোজনা করেছেন মডেল-অভিনেতা অন্তু করিম। গল্পও লিখেছেন তিনি। চিত্রনাট্য করেছেন নিজাম ইউ খান, রাইসুল ইসলাম
২১ ঘণ্টা আগে