
লন্ডনের রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের ৬ সিনেমা। ১৭ মে পূর্ব লন্ডনের জেনেসি সিনেমা হলে শুরু হবে এ উৎসবের ২৭তম আসর, চলবে ২৩ মে পর্যন্ত। সপ্তাহব্যাপী এই উৎসবে ১০টি দেশের ২৫টির বেশি সিনেমা প্রদর্শিত হবে। উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’। এতে অভিনয় করেছেন পূজা চেরী ও শ্যামল মাওলা। বাংলাদেশের অন্য সিনেমাগুলো হলো সোহেল রানা বয়াতির সিনেমা ‘নয়া মানুষ’, অভিনয়ে আশিষ খন্দকার, রওনক হাসান, মৌসুমী হামিদ; জোবায়দুর রহমান পরিচালিত ‘উড়াল’, অভিনয়ে মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র; অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, অভিনয়ে নাসিরউদ্দিন খান; আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, অভিনয়ে ববি বিশ্বাস, রকি খান প্রমুখ এবং জাক মীরের ‘দ্য স্টোরি অব আ রক’; অভিনয়ে সাহানা রহমান সুমি, সাফানা নমনী।
নয়া মানুষের পরিচালক সোহেল রানা বয়াতি জানান, উৎসবের দ্বিতীয় দিনে লন্ডনের জেনেসি সিনেমা হলে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে নয়া মানুষ। পরিচালক বলেন, ‘নয়া মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়। আমরা একটা সহজ-সরল গল্প সাধারণভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আমাদের এই প্রচেষ্টাকে সবাই উৎসাহিত করছেন। বাংলাদেশের চলচ্চিত্র যখন কোনো আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করে, তখন একজন চলচ্চিত্রকর্মী হিসেবে গর্ববোধ করি।’
আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে নয়া মানুষ। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা।

বলিউড অভিনেতা সালমান খান সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে একাধিক প্রেম ও সম্পর্কের গুঞ্জন ছড়ালেও তিনি এখনো অবিবাহিত। সোমি আলী, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ—তাঁর প্রেমিকাদের তালিকায় যুক্ত হয়েছে বলিউডের প্রথম সারির অনেক নাম।
৭ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর নাতনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত এবং প্রতিদিন সকালে সে নিয়ম করে মোদির ছবির সামনে মিষ্টি উৎসর্গ করে।
৭ ঘণ্টা আগে
বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর সপ্তম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
১০ ঘণ্টা আগে
দেশের আট ব্যান্ড নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
১০ ঘণ্টা আগে