রচিত সিংয়ের সঙ্গে হুমা কুরেশির সম্পর্কের গুঞ্জন অনেক দিনের। কয়েক বছর ধরে প্রেম করলেও নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেননি তাঁরা। মাঝে মাঝে বলিউডের বিভিন্ন পার্টি ও সিনেমার প্রিমিয়ারে একসঙ্গে দেখা গেলেও ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই সতর্ক ছিলেন রচিত-হুমা। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে বাগদান সেরেছেন তাঁরা, গত বছর এমন খবর দিয়েছিল হিন্দুস্তান টাইমস। সংবাদমাধ্যমটি গতকাল জানিয়েছে, শিগগিরই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই জুটি।
২০২৬ সালের অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতে বিয়ের পরিকল্পনা করছেন হুমা ও রচিত। এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, হুমা বরাবরই নিজের ব্যক্তিগত উদ্যাপন ব্যক্তিগত পরিসরেই করতে পছন্দ করেন। বিয়েটাও ঘরোয়া আয়োজনে করবেন অভিনেত্রী। তাঁদের বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই থাকবেন। পরে মুম্বাইয়ে একটি বড়সড় রিসেপশন পার্টির আয়োজন করা হতে পারে।
উত্তর প্রদেশের বারাণসীতে জন্ম রচিতের। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে ২০১৬ সালে মুম্বাই পাড়ি দেন। শুরুতে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে তিনি অভিনয়ে মন দেন। অ্যাকটিং কোচ হিসেবেও কাজ করেন রচিত। আলিয়া ভাট, রণবীর সিং, ভিকি কৌশল, বরুণ ধাওয়ানসহ একাধিক তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানার ‘থাম্মা’ সিনেমায় দেখা গেছে রচিতকে। রাভিনা ট্যান্ডনের সঙ্গে অভিনয় করেছেন ‘কারমা কলিং’ সিরিজে।
রচিত সিংয়ের আগে পরিচালক মুদাসসার আজিজের সঙ্গে প্রেম করতেন হুমা কুরেশি। তিন বছরের সম্পর্কের পর ২০২২ সালে আলাদা হয়ে যান তাঁরা।

পারিবারিক গল্প নিয়ে নির্মিত সিরিজ ‘এটা আমাদেরই গল্প’র সমাপ্তি টানতে যাচ্ছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শেষ পর্বের বিশেষ চমক হিসেবে পর্দায় হাজির হচ্ছেন সংগীতশিল্পী আরফিন রুমি ও দোলা রহমান। ৮ মে বেলা ৩টায় প্রচার করা হবে দেড় ঘণ্টা দৈর্ঘ্যের শেষ পর্বটি।
১ ঘণ্টা আগে
লন্ডনের রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের ৬ সিনেমা। ১৭ মে পূর্ব লন্ডনের জেনেসি সিনেমা হলে শুরু হবে এ উৎসবের ২৭তম আসর, চলবে ২৩ মে পর্যন্ত। সপ্তাহব্যাপী এই উৎসবে ১০টি দেশের ২৫টির বেশি সিনেমা প্রদর্শিত হবে।
১ ঘণ্টা আগে
কোচির একদল বন্ধু ঘুরতে যায় কোদাইকানাল। ফিরতি পথে তারা গুনা গুহা দেখতে যায়। নিরাপত্তারক্ষীর চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়ে গুহার অনেক ভেতরে। এই দলের এক সদস্য সুভাষ পা পিছলে ৯০০ ফুট গভীর গর্তে পড়ে যায়। সুভাষকে উদ্ধারের চেষ্টা করতে থাকে বাকি বন্ধুরা।
১ ঘণ্টা আগে
দীপ্ত টিভিতে ধারাবাহিক নাটক ‘পরম্পরা’র প্রচার শুরু হয় এ বছরের ১ জানুয়ারি। ড্রামা, সাসপেন্স আর রোমান্সে ভরপুর নাটকটি দেখতে দেখতে পৌঁছে গেছে শততম পর্বে। আজ মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে দেখা যাবে পরম্পরা নাটকের ১০০তম পর্ব।
১ ঘণ্টা আগে