‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য ৯৫তম অস্কারে সেরা নির্মাতার পুরস্কার উঠেছে ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্টের হাতে। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে এবারের আসরের পুরস্কার ঘোষণা করা হয়।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন), স্টিভেন স্পিলবার্গ (দ্য ফেবলম্যানস), টড ফিল্ড (টার) ও রুবেন অস্টলান্ড (ট্রায়াঙ্গেল অব স্যাডনেস)।
অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’-এর গল্প একজন নারীকে কেন্দ্র করে তৈরি হয়েছে। যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান। সিনেমাটি সব মিলিয়ে সাতটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। প্রথমে পায় সেরা পার্শ্ব অভিনেত্রী, এরপর সেরা পার্শ্ব অভিনেতা, এরপর সেরা অভিনেত্রী এবং অরিজিনাল স্ক্রিন প্লের শ্রেষ্ঠত্ব অর্জন করে ছবিটি।
এই চার ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার পর সেরা পরিচালক এবং সেরা এডিটিংয়েও সিনেমাটির নাম ঘোষণা করা হয়। আর সর্বশেষ সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় এটি। এবারের অস্কারে সবচেয়ে বেশি ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল এই সিনেমা।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৪ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৫ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৫ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৬ ঘণ্টা আগে