অস্কারের এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ‘দ্য হোয়েল’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।
এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন ‘এলভিস’ ছবির অভিনেতা অস্টিন বাটলার, ‘দ্য বানসিস অব ইনসেরিন;-এর কলিন ফেরাল, ‘দ্য হোয়েল’-এর ব্রেন্ডন ফ্রেসার, ‘আফটারসান’ ছবির পল মেসকাল এবং ‘লিভিং’-এর বিল নাইগি।
‘দ্য হোয়েল’ সিনেমায় ফ্রেজার অভিনয় করেছেন ইংরেজি শিক্ষক চার্লি চরিত্রে। ৬০০ পাউন্ড ওজন ও অসুস্থতার কারণে হুইলচেয়ারই ছিল যাঁর ভরসা। সিনেমাটি স্যামুয়েল ডি হান্টারের একই নামের নাটক অবলম্বনে তৈরি করা হয়েছে। সিনেমাটিতে অভিনয়ের জন্য ফ্রেজারকে পুরো সিনেমায় প্রায় ৩০০ পাউন্ড ওজনের প্রস্থেটিক স্যুট পরতে হয়েছিল। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে প্রতিদিন প্রায় ৬ ঘণ্টা মেকআপ চেয়ারে থাকতে হতো অভিনেতাকে।
এ ছাড়া অস্কারের ৯৫তম আসরে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিশেল ইয়ো। চলচ্চিত্রটি মূলত অ্যাডভেঞ্চারধর্মী। ছবিটির গল্প একজন নারীকে কেন্দ্র করে, যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয় যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা)। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জিমি কিমেল।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১২ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৩ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৪ ঘণ্টা আগে