সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত।
আগামীকাল ২১ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মাগুরার মোহাম্মদপুরের ‘উর্মি অপেরা’ মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’। পালাকার নির্মল মুখোপাধ্যায় এবং পরিচালনায় শামীম খন্দকার। ২২ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একই মঞ্চে দিনাজপুরের বিরামপুরের ‘তিষা অপেরা’ মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘ডাইনী বধূ’ এবং ২৩ জানুয়ারি আয়োজন করা হবে সমাপনী অনুষ্ঠান, ওই দিন মঞ্চস্থ হবে ‘জেনারেল ওসমানী’।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বেলা ২টায় যাত্রাশিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হবে নগর পরিভ্রমণ। এতে বিভিন্ন দলের যাত্রাশিল্পীরা তাঁদের অভিনীত নানা চরিত্রের পোশাক পরে সংলাপ উচ্চারণ করবেন, সঙ্গে থাকবে যন্ত্রীদলের বাদ্য-গীত। বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শুরু করে দোয়েল চত্বর-শাহবাগ হয়ে আবারও শিল্পকলায় এসে শেষ হবে এই নগর পরিভ্রমণ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট প্রদর্শন করবে যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। যাত্রাপালাটির পালাকার এম এ মজিদ এবং পরিচালনায় তানভীর নাহিদ খান।
মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে নিবন্ধিত ৩৬টি যাত্রাদল ৩৬টি যাত্রাপালা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের ১টিসহ ৩৭টি যাত্রাপালা মঞ্চায়ন হচ্ছে। প্রদর্শনীর টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে দেওয়া হবে।

আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
১ দিন আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
১ দিন আগে
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি প্রেক্ষাগৃহে রি-রিলিজের পর আয়ের এই নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি।
১ দিন আগে
দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
২ দিন আগে