
এবারের অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে জার্মানির ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। সিনেমাটি পরিচালনা করেছেন এডওয়ার্ড বার্জার। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়।
সিনেমাটি তৈরি হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে। প্রথম বিশ্বযুদ্ধের বর্বরতা, ভয়াবহতা ও সৈনিকদের মানসিক বিপর্যয় তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। যুদ্ধের অমানবিক নৃশংসতা তরুণ সৈনিকদের মনে কতটা দাগ কাটতে পারে, তা দেখানো হয়েছে সিনেমাটিতে। ১৭ বছর বয়সী তরুণ পল বাউমার ও তাঁর সহপাঠীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার গল্প এটি। ১৯২৮ সালে প্রকাশিত জার্মান ঔপন্যাসিক এরিক মারিয়া রেমার্কের উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে তৈরি হয়েছে একই নামের সিনেমাটি।
এ ছাড়া এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল ‘আর্জেন্টিনা ১৯৮৫’ (আর্জেন্টিনা) , ‘ক্লোজ’ (বেলজিয়াম) , ‘ইও’ (পোল্যান্ড) ও ‘দ্য কোয়ায়েট গার্ল’ (আয়ারল্যান্ড)।
৯ বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমাটি জিতেছে মোট চারটি পুরস্কার। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ছাড়াও এডওয়ার্ড বার্জার পরিচালিত সিনেমাটি জিতেছে সেরা অরিজিনাল স্কোর, সেরা প্রোডাকশন ডিজাইন ও সেরা চিত্রগ্রাহকের পুরস্কার।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয় যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা)। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জিমি কিমেল।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৩ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৪ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৪ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৫ ঘণ্টা আগে