এবারের অস্কারে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কে হুয়ে কোয়ান। পরিচালক ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট পরিচালিত ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য এই পুরস্কার জেতেন তিনি।
পুরস্কার জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে কে হুয়ে কোয়ান বলেন, ‘মা, আমি এইমাত্র অস্কার জিতেছি। আমি আসলে বিশ্বাস করতে পারছি না যে এটি আমার সঙ্গে ঘটেছে। আমার স্ত্রী সব সময় বলতেন, একদিন আমার সময় আসবে। স্বপ্ন এমন কিছু, যা আপনাকে বিশ্বাস করতে হবে। দয়া করে আপনার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখুন।’ তিনিই প্রথম ভিয়েতনামে জন্মগ্রহণকারী অভিনেতা, যিনি অস্কার জিতেছেন।
এ ছাড়া পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেমি লি কার্টিস। তিনিও ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’-এর জন্য পুরস্কার জিতেছেন।
৯৫তম অস্কারে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সব মিলিয়ে সাতটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। প্রথমে পায় সেরা পার্শ্ব অভিনেত্রী, এরপর সেরা পার্শ্ব অভিনেতা, এরপর সেরা অভিনেত্রী এবং অরিজিনাল স্ক্রিন প্লের শ্রেষ্ঠত্ব অর্জন করে ছবিটি। এই চার ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার পর সেরা পরিচালক এবং সেরা এডিটিংয়েও সিনেমাটির নাম ঘোষণা করা হয়।
আর সর্বশেষ সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় এটি। এবারের অস্কারে সবচেয়ে বেশি ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল এই সিনেমা।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১২ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৩ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৪ ঘণ্টা আগে