অস্কারের ৯৫তম আসরে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিশেল ইয়ো। চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরস্কার হলো অস্কার। যুক্তরাষ্ট্রের সময়ের হিসাবে ১২ মার্চ রাত ৮টার দিকে (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা) লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এবারের অস্কার আসর। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন জিমি কিমেল।
মিশেল ইয়ো একজন মালয়েশিয়ান অভিনেত্রী। নব্বইয়ের দশকে তিনি হংকংয়ে কয়েকটি অ্যাকশন চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি অস্কার জিতে নেন। চলচ্চিত্রটি মূলত অ্যাডভেঞ্চারধর্মী। ছবিটির গল্প একজন নারীকে কেন্দ্র করে, যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান।
সেরা অভিনেত্রী বিভাগে যাঁরা মনোনয়ন পেয়েছিলেন তাঁরা হলেন আনা দে আরমাস (ব্লন্ড), আন্ড্রেয়া রাইজবরো (টু লেসলি), মিশেল উইলিয়ামস (দ্য ফেবলম্যানস) ও কেট ব্ল্যানচেট (টার)।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
২ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১২ ঘণ্টা আগে