
অস্কারের ৯৫ তম আসরে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মালেশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। কিন্তু জানেন কি সংসার টিকিয়ে রাখতে অভিনয় ছেড়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের নারী বিষয়ক ম্যাগাজিন বাসলের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছিলেন।
মিশেল বলেন, ‘১৯৮৮ সালে আমার বয়স যখন ২৮ তখন আমার বিয়ে হয় ব্যবসায়ী ও অত্যন্ত ভালো মনের একজন মানুষ ডিকসন পুনের সঙ্গে। তখন আমি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। এটা ডিকসন কিংবা তাঁর পরিবারের চাপের কারণে বা এ রকম কিছু ছিল না। কারণ এশিয়া বিবাহিত নারীদের যত তাড়াতাড়ি সম্ভব সংসারী হতে হয়। কিন্তু সেই সময়ে আমি বিস্ময়ের সঙ্গে কিছু অভিনেত্রীকে দেখতাম যারা একজন মা হয়ে, বাচ্চাদের স্কুলে নিয়ে যেত এবং এর পাশাপাশি অভিনয় করতে সক্ষম হয়েছিল। আমি তখন অনুভব করেছিলাম আমি অভিনয় চালিয়ে যেতে যাই, কিন্তু তখন মনে হয়েছিল আমি ক্রমাগত পরিবার থেকে দূরে থাকব। আমি তখন বুঝতে পারিনি কিভাবে আমি বিবাহিত অবস্থায় ক্যারিয়ার চালিয়ে যেতে পারি।’
কিন্তু এরপর ১৯৯২ সালে ডিকসন পুনের সঙ্গে বিচ্ছেদের পরে মিশেল ইয়ো আবার অভিনয়ে ফেরেন। এরপর বাকিটা ইতিহাস। ওই বছরই জ্যাকি চ্যানের বিপরীতে ‘সুপারকপ’ সিনেমা তাঁকে দর্শকপ্রিয়তা এনে দেন। এর পরের বছরটি তাঁর ক্যারিয়ারে আরও সাফল্য এনে দেয়। ১৯৯৩ সালে ছয়টি সিনেমায় অভিনয় করেন তিনি। এর মধ্যে ‘দ্য হিরোইক ট্রাইয়ো’, ‘বাটারফ্লাই এন্ড সোর্ড’, ও ‘সুপারকপ’ উল্লেখযোগ্য।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:

প্রতি ঈদের মতো এই কোরবানির ঈদেও প্রকাশ পাচ্ছে নতুন গান। এই তালিকায় পুরোনো শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাচ্ছে গানগুলো। ঈদ উপলক্ষে প্রকাশিত এসব গানের খবর নিয়ে এই প্রতিবেদন।
৬ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম চালু হওয়ার পর থেকে প্রতি ঈদে দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে নানা আয়োজন। তবে এবার খরা লেগেছে সেই আয়োজনে। ওটিটি প্ল্যাটফর্মগুলোতে নিজস্ব কনটেন্ট নেই বললেই চলে। সব প্ল্যাটফর্ম মিলিয়ে মাত্র দুটি ওয়েব ফিল্ম মুক্তি পাচ্ছে, আছে একটি বিদেশি মাইক্রোড্রামা এবং গত ঈদে দেশের হলে মুক্তি পাওয়া...
৮ ঘণ্টা আগে
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর মুক্তির পর থেকে আলোচনা চলছিল এর সিকুয়েল নিয়ে। অবশেষে সিকুয়েলের ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান। প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল, তার পর থেকে কিং অব পপের জীবনের বাকি অধ্যায় এবং অজানা গল্প উঠে আসবে সিকুয়েলে। ২১ মে লায়ন্সগেটের এক বৈঠকে মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান...
৯ ঘণ্টা আগে
অবিনাশের প্রথম ফিচার ফিল্ম ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ ৭৯তম কান উৎসবে স্থান পেয়েছে এবং ইতিহাস সৃষ্টি করেছে। নেপালের প্রথম ফিচার ফিল্ম হিসেবে সিনেমাটি এই বিভাগের দ্বিতীয় শীর্ষ সম্মাননা জুরি প্রাইজ জিতেছে। এর আগে ২০২২ সালে অবিনাশের শর্ট ফিল্ম ‘লোরি’ কানে বিশেষ সম্মাননা পেয়েছিল।
২১ ঘণ্টা আগে