অস্কারের এবারের আসরে পুরস্কার বিতরণকারীর দায়িত্বে ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অস্কার মঞ্চে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটির লাইভ পারফরমেন্সের ঘোষণা দেন তিনি।
দীপিকা বলেন, ‘গানটি ইউটিউব ও টিকটকে লাখ লাখ ভিউ পেয়েছে। সারা বিশ্বের সিনেমা থিয়েটারের দর্শকেরা নেচেছেন এই গানের তালে তালে। অস্কারের জন্য মনোনীত হওয়া ভারতীয় প্রযোজনায় এটিই প্রথম গান। আপনি যদি এখনো গানটি সম্পর্কে না জানেন, তবে আপনি এই পারফরম্যান্সের পরে জানতে পারবেন। আপনাদের জন্য রইল ‘‘আরআরআর’’ সিনেমা থেকে গান “নাটু নাটু”।’
এদিকে অস্কারের মঞ্চে দীপিকা পাড়ুকোনের লুকেরও বেশ প্রশংসা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কালো গাউনে রেড কার্পেটে হেঁটেছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।
ভারতীয় হিসেবে দীপিকা পাড়ুকোন এই প্রথম নন, এর আগে ২০২২ সালে প্রিয়াঙ্কা চোপড়াও গিয়েছিলেন অস্কার বিতরণে। তবে এ বছরটা ভারতের জন্য অন্য সব বছর থেকে আলাদা। অস্কারে এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি জিতেছে সেরা মৌলিক গানের পুরস্কার। এটি ছাড়াও সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে পুরস্কার জিতেছে ভারতের তামিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয় যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা)। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জিমি কিমেল।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৪ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৫ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৫ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৬ ঘণ্টা আগে