Distractors in Listening
... পূর্বের ধারাবাহিকতায়
সাধারণত: লিসনিংয়ে ডিসট্র্যাকটরের নানা রূপ
[ক] অসত্য (অশুদ্ধ) তথ্য। [খ] বিকল্প উপায় (এমসিকিউ প্রশ্ন) [গ] বিভ্রান্তিকর বিবৃতি (মিস লিডিং স্টেটমেন্ট) [ঘ] সমোচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ। [ঙ] কথা পরিবর্তন। [চ] ইনফরমেশন ওভারলোড।
ঙ। কথা পরিবর্তন
কোন সংলাপে একজন বক্তা একটা তথ্য দিবে। পরে অন্য একজন বক্তা এসে সেই বিষয়ে অন্য তথ্য দেবে। এর অর্থ হলো—একই বিষয়ে দুটি ভিন্ন তথ্য পাওয়া গেল। মজার বিষয় হলো প্রথম তথ্যটি সম্পূর্ণ সঠিক ছিল যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় বক্তা মুখ খোলে নাই। এখন দ্বিতীয় বক্তা একই বিষয়ে ভিন্নতর তথ্য দিচ্ছে। সেহেতু এখন সত্য হলো যা দ্বিতীয় বক্তা বলছে। এমনি করে সেটিই সত্য হবে যেটি একদম শেষের বক্তা বলবে। এটিই ডিসট্র্যাকটর। বিষয়টি পুরো উল্টোও হতে পারে—প্রথমে বলা কথাগুলো একদম সঠিক, বরং পরে বলা কথাগুলো মিসলিডিং, সত্য নয়। পরিস্থিতি যাই হোক শেষ বক্তার কথা পর্যন্ত ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। উদাহরণ- ৫:

চ। ইনফরমেশন ওভারলোড (Information Overload)
অতিরিক্ত তথ্য-উপাত্ত-সংবলিত কোনো পাঠ্য অথবা অত্যন্ত ঘটনাবহুল কোনো ঘটনা বা পরিস্থিতিতে যে কারও জন্য সব বিষয় উপলব্ধি করা তথা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। এহেন পরিস্থিতিকে ইনফরমেশন ওভারলোড বলে। এমন পরিস্থিতি তখনই ঘটে যখন তথ্য-উপাত্তগুলো প্রয়োজনের অতিরিক্ত হয় যা সামলানো যায় না। ফলে সঠিক সিদ্ধান্তও গ্রহণ করা কঠিন হয়ে পড়ে।
লিসনিংয়ে প্রয়োজনের অতিরিক্ত তথ্য বা ঘটনার অবতারণা করা হয়। এমনকি অতিরঞ্জিত করে কোনো পরিস্থিতি উপস্থাপন করা হয়। ভাষাগত জটিলতাও তৈরি করা হয়। যেমন ধরুন—টাইম, ডিগ্রি, টেনস, এগ্রি, ডিস-এগ্রি ইত্যাদি বিষয়ে অতিরিক্ত তথ্যবহুল ঘটনার বিবৃতি। এমনি করে লিসনিং প্রশ্নপত্রে অতিরিক্ত টেক্সট আনা এবং রেকর্ডিংয়েও অধিক আলাপচারিতা আনা হয়। ফলে এত কিছু একসঙ্গে বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে। তা ছাড়া সময়ের স্বল্পতা তো রয়েছে।
টিপস
■ লিসনিং প্রশ্নপত্রে প্রয়োজনের অতিরিক্ত তথ্য থাকে। রেকর্ডিংয়ে আগডুম-বাগডুম কিছু কথাবার্তা সংযুক্ত করা হয়। প্রাত্যহিক জীবনেও এমন অনেক গোলযোগের মধ্যে আমাদের যোগাযোগ করতে হয়। এরাই ডিসট্র্যাকটর।
■ লিসনিংজুড়ে ওরা কীভাবে বিরাজ করে, তা জানুন। ডিসট্র্যাকটরের মধ্যেও নির্ভুল লিসনিংয়ে করণীয় কী জানুন।
চলবে... (পর্ব-৫.৪ আগামী সংখ্যায়)
আরও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি কোর্সের লিখিত ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৬ ঘণ্টা আগে
দেশের সরকারি-বেসরকারি সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যকর মনিটরিং ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কিন্ডারগার্টেনসহ প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করার...
৬ ঘণ্টা আগে
রকি আরও জানান, এর আগে বিভাগের দেয়ালে নিজের নাম লেখার বিষয়কে কেন্দ্র করে তাঁকে ডেকে নেওয়া হয়। সেখানে ২০তম ও ২১তম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁকে কান ধরে বেঞ্চের ওপর এক পায়ে দাঁড় করিয়ে রাখা, এক হাত উঁচু করে অন্য হাত দিয়ে বিভিন্ন কাজ করানো এবং বিভিন্ন ধরনের হাসি দিতে বাধ্য করাসহ নানা...
৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্স (১ বছর, ২ সেমিস্টার) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে