Ajker Patrika

নেপালকে বিদায় করে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ২৩
নেপালকে বিদায় করে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ উইকেটে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নেপাল। ছবি: ক্রিকইনফো

ইংল্যান্ডের বিপক্ষে প্রাণপণে লড়েও ৪ রানে হেরে গিয়েছিল নেপাল। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ইতালির কাছে উড়ে গিয়েছিল স্টুয়ার্ট লয়ের দল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া নেপালের কাছে সুপার এইটে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ নেমেছিল নেপাল। তবে দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে উড়ে গেছে লয়ের দল।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমতো দাপট দেখিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ইউরোপীয় দল স্কটল্যান্ড-ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ক্যারিবীয়রা। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে আজও। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ৯ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। টানা তিন জয়ে প্রথম দল হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের টিকিট কেটেছে ওয়েস্ট ইন্ডিজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত