এখানে একজন থেকে শুরু করে সর্বাধিক চারজনের মধ্যে কথোপকথন হয়। আলোচনা চলতে থাকে সামাজিক ও একাডেমিক বিভিন্ন বিষয়ে। বিষয়বস্তুর জটিলতা সহজ থেকে ক্রমেই বাড়ে। কথোপকথন প্রায় ৩০ মিনিট ধরে চলে। এ সময় প্রশ্নপত্র ও রেকর্ডিং—উভয়ই প্রস্তুত থাকে। একবার শোনা রেকর্ডিংয়ে হারিয়ে যাওয়া স্বাভাবিক। তাহলে করণীয়? চিন্তার কিছু নেই। সহজ পদ্ধতিতে আইইএলটিএস লিসনিংয়ের দক্ষতা বাড়াতে থাকুন আমাদের সঙ্গে। আজ থাকছে লিসনিং একনজরে (Listening at a Glance)।
১. প্রারম্ভিক ধারণা
লিসনিং টেস্ট হলো ৪০ মিনিটের একটি পরীক্ষা। এর মধ্যে প্রথম ৩০ মিনিট রেকর্ডিং শোনার সময় দেওয়া হয়, যেখানে নোট নিতে হবে। এরপর ১০ মিনিট সময় পাওয়া যায় উত্তরপত্র পূরণের জন্য। মনে রাখতে হবে, রেকর্ডিং কেবল একবারই শোনানো হয়। কথোপকথন বিভিন্ন রূপে হতে পারে—কখনো একজন, আবার কখনো চারজন পর্যন্ত অংশ নিতে পারে। পুরো টেস্টটি চারটি সেকশনে বিভক্ত এবং মোট ৪০টি প্রশ্ন থাকে।

২. স্কোর কাঠামো
স্কোর কাঠামো জানা থাকলে আপনি সহজে বুঝতে পারবেন, নির্দিষ্ট ব্যান্ড স্কোর পেতে কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। এখন আপনার প্রস্তুতির মাত্রা নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী অনুশীলন চালিয়ে যান।

৩. কথোপকথনের সময় সঠিকভাবে উত্তর দিতে হবে, কে কথা বলছে তা নির্ধারণ করা জরুরি, বিশেষ করে একাধিক ব্যক্তি থাকলে। ছেলেমেয়ে, যুবক-বৃদ্ধ বা নামধারী ব্যক্তিকে শনাক্ত করে তাদের কথা আলাদা নোট করুন। যেমন ছেলেকে ‘ছেলে’ এবং মেয়েকে ‘মেয়ে’ লিখে তাদের কথা নোট রাখতে পারেন বা নামের প্রথম অক্ষর ব্যবহার করতে পারেন। প্রতিটি চরিত্রকে আলাদা চিহ্নিত করতে শর্টকাট পদ্ধতি বা নিজের উদ্ভাবিত নোট নেওয়ার কৌশল ব্যবহার করুন। অনুশীলনের মাধ্যমে এই দক্ষতা আরও উন্নত করুন, যাতে কথোপকথনের মাঝে হারিয়ে না যান। কিংবা নিজেই কোনো পদ্ধতি উদ্ভাবন করে ফেলুন; যেমনটি আপনার ভালো লাগে।
চলবে...(part-1.2 আগামী সংখ্যায়)
লেখক: এ টি এম মোজাফফর হোসেন সেলটা ও মোস্তাকিম শুভ, সেলটা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি কোর্সের লিখিত ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৬ ঘণ্টা আগে
দেশের সরকারি-বেসরকারি সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যকর মনিটরিং ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কিন্ডারগার্টেনসহ প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করার...
৬ ঘণ্টা আগে
রকি আরও জানান, এর আগে বিভাগের দেয়ালে নিজের নাম লেখার বিষয়কে কেন্দ্র করে তাঁকে ডেকে নেওয়া হয়। সেখানে ২০তম ও ২১তম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁকে কান ধরে বেঞ্চের ওপর এক পায়ে দাঁড় করিয়ে রাখা, এক হাত উঁচু করে অন্য হাত দিয়ে বিভিন্ন কাজ করানো এবং বিভিন্ন ধরনের হাসি দিতে বাধ্য করাসহ নানা...
৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্স (১ বছর, ২ সেমিস্টার) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে