Approach to Listening
লিসেনিংয়ের ফাইনাল পরীক্ষায় বসার আগে বিস্তারিত একটা প্রস্তুতি প্রয়োজন। এখানে রেকর্ডিংয়ের আগে, পরে এবং রেকর্ডিং চলাকালীন কিছু করণীয় রয়েছে। এ কৌশল জানলে লিসেনিংয়ে সহজে ভালো করা সম্ভব। ইংরেজদের দেশে চলতে হলে যেমন ইংরেজিতে কথা বলতে হয়, তেমনি তাদের কথাগুলোও বুঝতে হয়। সুতরাং ভালো লিসেনিংয়ের বিকল্প নেই।
সচরাচর পরীক্ষার্থীরা যে সমস্যায় ভোগে
লিসেনিংয়ে কোন ধরনের প্রশ্নের জন্য কোন দক্ষতা প্রয়োজন, তা অনেকে জানলেও সঠিকভাবে প্রয়োগে ব্যর্থ হন।
লিসেনিংয়ে যে দক্ষতাগুলো দেখা হয়
এখানে প্রশ্নের ধরন অনুযায়ী দক্ষতাগুলো আলাদা হয়। পরবর্তী পাঠদানগুলোতে আলাদা করে সেই দক্ষতাগুলো আলোচনা করা হয়েছে। সুতরাং আমাদের সঙ্গে থাকুন।
উদাহরণে শিক্ষণীয় বিষয়াদির বিশদ বিশ্লেষণ
এখানে ছোটখাটো কিছু বিষয় জেনেবুঝে অনুশীলন করলে পরীক্ষার জন্য অতীব উচ্চমানের প্রস্তুতি হয়। বিষয়গুলো ক্রমানুসারে করতে হবে। লিসেনিংয়ের প্রস্তুতিকে আমরা মোটাদাগে তিনটি প্রধান ভাগে বর্ণনা করব:
ক। প্রি-লিসেনিং (রেকর্ড শুরুর আগে) প্রস্তুতি
খ। রেকর্ডিং শুরু হলে করণীয়
গ। রেকর্ডিং শেষে করণীয়।
ডিউরিং-লিসেনিং (রেকর্ডিং চলাকালীন) তথা পোস্ট-লিসেনিংয়ে (রেকর্ডিং শেষ) করণীয় এবং মডিফায়ার, প্যারাফ্রেজ, সম্ভাব্য উত্তর অনুমান করা ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়াদি এখানে আলোচনা করা হয়নি। পরে পর্যায়ক্রমে সবিস্তারে আমরা সেসব আলোচনা করব ইনশা আল্লাহ।

আরও পড়ুন:

নোট-গাইড পড়েই তো ছেলে-মেয়েরা পাস করে যায়। হ্যাঁ, পাস করে যায়, কিন্তু বিষয়টি মোটেও শিখে যায় না! তুমি নিজেই বলো, ট্রেলার দেখে কি সিনেমা দেখা হয়? যেকোনো গাইড তোমাকে দেয় উত্তরটা, আর আমি দেখাই উত্তরে পৌঁছানোর পথটা।
২ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী পিএইচডি গবেষকদের আকৃষ্ট করতে ১০ কোটি ডলারের বৃত্তি কর্মসূচি চালু করেছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়। ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামের এ উদ্যোগের মাধ্যমে কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী গবেষকদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয়টি।
৩ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ বুধবার সকালে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
১৭ ঘণ্টা আগে