১৮। সময়ের সঠিক ব্যবহার (টাইম ম্যানেজমেন্ট)
কাউকে যদি অফুরন্ত সময় দেওয়া হতো, তিনি হয়তো সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারতেন। কিন্তু বাস্তবতা বড় কঠিন। এখানে সময়ের স্বল্পতা রয়েছে। এটিও পরীক্ষার অংশ।
সুতরাং জানতে ও শিখতে হবে, কীভাবে অল্প সময়ে সব প্রশ্নের উত্তর দেওয়া যায়। টিপসগুলো জেনে অধিক অনুশীলনের মাধ্যমে দক্ষতাটি অর্জন সম্ভব।
১৯। রেকর্ডিংয়ে খেই হারিয়ে ফেললে রেকর্ডিং একবার শুরু হলে চলতে থাকে। রেকর্ডিংটি শুধু একবারই চলে। তাই কোনো অংশ মিস করলে কোনোভাবেই সেটি আবার শোনার ব্যবস্থা নেই। হতে পারে রেকর্ডিংয়ে আপনি হারিয়ে গেছেন—কী বলছে, কোন প্রশ্নের অংশ নিয়ে কথা বলছে, তা বুঝতে পারছেন না ইত্যাদি। এ অবস্থা চলতে থাকলে একটির পর একটি প্রশ্নের জবাব মিস করতে থাকবেন। তখন ঘাবড়ে যাওয়া অস্বাভাবিক নয়। এমনটি হলে কী করবেন—
আগে থেকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে এমনটি হতেই পারে। মেনে নিন।
২০। উত্তরপত্রে সঠিক উত্তর ওঠানোলিসেনিংয়ের উত্তরপত্রে উত্তরগুলো ওঠানোর জন্য রেকর্ডিং শেষ হওয়ার পর ১০ মিনিট আলাদা সময় দেওয়া হয়। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন উত্তরগুলো ক্রমানুসারে থাকে, ব্যাকরণ ও বানানে সঠিক হয়। উত্তরগুলো ক্যাপিটাল লেটার অথবা ছোট হাতের অক্ষরে (লোয়ার কেস) লিখতে পারেন। যেটাই করুন না কেন, পুরো উত্তরপত্রে যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করতে হবে (অবশ্যই)।
২১। শেষ পর্যন্ত শুনুন
প্রশ্নপত্রের শেষ অবধি পৌঁছানোর পরও রেকর্ডিং চলতে থাকে। আপাতদৃষ্টিতে মনে হবে যে রেকর্ডিং শোনা বন্ধ করা যেতে পারে, এমনটি মোটেও করবেন না। কারণ, তখনো জরুরি কোনো নির্দেশনা থাকতে পারে। তা ছাড়া কখন উত্তরপত্রে উত্তর লেখা শুরু করবেন, তা এখানে বলে দেয়।
২২। অনুমান করুন যদি কোনো প্রশ্নের উত্তর ধরতে ব্যর্থ হন, তবে অনুমান করুন। এখনই সময়। ধারণা করুন, সম্ভাব্য একটা উত্তর দিন। উত্তরপত্র অবশ্যই ফাঁকা রাখবেন না। কারণ, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যায় না।
২৩। লিসেনিং একটি দক্ষতা
অনেকে বলে, লিসেনিংয়ে ভালো করতে কী লাগে? এটা তো নিছক কিছু শোনা। আমি তো কানে ভালোই শুনি। কানে ভালো শুনতে পাওয়া আর ইংরেজি কথোপকথন শুনে তার মর্ম অনুধাবন করা ভিন্ন জিনিস। আবার অনেকে মনে করে, এটি আল্লাহপ্রদত্ত, ওরা পারে, আমি পারি না। বিষয়টি এমন নয়। এটি একটি দক্ষতা। পড়াশোনা করে টিপসগুলো শিখে অনুশীলনের মাধ্যমে এসব দক্ষতা অর্জন করা সম্ভব। আর তা করতে হলে আমাদের লেখাগুলো শেষ
অবধি অনুসরণ করুন। এখানে অনেক জটিল বিষয় খুব সহজভাবে ব্যাখ্যা করে ক্রমানুসারে তুলে ধরা হয়েছে। সঙ্গে রয়েছে অনেক টিপস, যা কম সময়ে বেশি স্কোর তুলতে সাহায্য করবে।
[পাঠদান–২: লিসেনিংয়ের শুরু (আগামী সংখ্যা)]
সেলটা ও মোস্তাকিম শুভ, সেলটা

মহাবিশ্ব কত দ্রুত প্রসারিত হচ্ছে সেই হারের এখন পর্যন্ত সবচেয়ে নির্ভুল পরিমাপ বের করেছেন ৪০ জন বিজ্ঞানীর একটি আন্তর্জাতিক গবেষকদল। সম্প্রতি তাঁদের প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, মহাবিশ্বের প্রসারণের হার প্রতি সেকেন্ডে প্রতি মেগাপারসেকে ৭৩.৫ কিলোমিটার।
১ ঘণ্টা আগে
শিক্ষকদের রিট আবেদন আমলে নিয়ে সকালে হাইকোর্ট বিভাগ প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার আদেশ দিয়েছিলেন। পরে সরকার আপিল বিভাগের দ্বারস্থ হলে আপিল বিভাগ ওই আদেশ স্থগিত ঘোষণা করেছেন...
২ ঘণ্টা আগে
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে ‘এআইইউবি বৈশাখী উৎসব ১৪৩৩’। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির রঙে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
২ ঘণ্টা আগে
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। পূর্ণকালীন ডিজি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
৬ ঘণ্টা আগে