
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এক বাবা তাঁর মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় স্বীকার করেছেন। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার ঘটনায় ভোর ৪টার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ বাবা আব্দুল বারেক খানকে (৫৫) আটক করে। তিনি প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছেন।
নিহত মেহেদী হাসান শুভ খান (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের সূত্রে জহানা গেছে।
ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মো. কবির হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান শুভ খান প্রায়ই নেশার জন্য বাবার কাছে টাকা দাবি করতেন। ঘটনার আগের দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে ৩ লাখ টাকা চাইলে উত্তেজনা তৈরি হয়। টাকা দিতে না চাইলে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরে তিনি স্থানীয় আমুয়া বাজার থেকে একটি ধারালো দা কিনে এনে বাবাকে হত্যার হুমকি দেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, রাতের দিকে বাড়ির পশ্চিম পাশের বারান্দায় ঘুমানোর সময় ক্ষোভ ও উত্তেজনার বশে মো. বারেক খান ধারালো দা দিয়ে ছেলেকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর তিনি ৯৯৯-এ ফোনকল দিয়ে পুলিশের সাহায্য চেয়ে আত্মসমর্পণ করেন।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছের রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনি প্রাথমিকভাবে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কাঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান ও পরিদর্শক (ওসি-তদন্ত) হারান চন্দ্র পালসহ পুলিশের একটি টিম।
সিনিয়র সহকারী পুলিশ সুপার করাজাপুর সার্কেল মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘মেহেদী হাসান শুভ মাদকাসক্ত ছিলেন এবং তাঁর ভয়ে পরিবারের সদস্যরা অতিষ্ঠ ছিলেন। ঘটনার দিন রাতে টাকা না দেওয়ায় বাবার ওপর হুমকি দেন। এ পরিস্থিতিতে রাত ৩টার দিকে বাবা বারেক দা দিয়ে ছেলে শুভকে হত্যা করেন।’

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে